কলকাতা , ২৪ নভেম্বর:- কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির জন্য পর্যাপ্ত অনুদান দিচ্ছে না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে মুখ্যমন্ত্রী বাঁকুড়া থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বকেয়া জিএসটি-র পরিমাণ ৮ হাজার ৫০০ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে। করোনা মোকাবিলার প্রতিটি ক্ষেত্রে খরচ বাড়ছে বলেও তিনি জানিয়েছেন।মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার কোভিড মোকাবিলায় ইতিমধ্যেই প্রায় ৪ হাজার কোটি টাকা খরচ করেছে। তাঁর অভিযোগ, এর মধ্যে কেন্দ্র দিয়েছে মাত্র ১৯৩ কোটি টাকা। রাজনৈতিক দেখনদারি, সমাবেশের পাল্টা সমাবেশ নিয়েও মুখ্যমন্ত্রী বৈঠকে সরব হয়েছেন। পাশাপাশি তিনি জানান, কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য সম্পূর্ণভাবে প্রস্তুত। রাজ্যের করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, একের পর এক উৎসব এবং শহর-শহরতলিতে লোকাল চালু হলেও, রাজ্য সফলভাবে সক্রিয় রোগীর সংখ্যা ও মৃত্যুর হার কমাতে সফল হয়েছে। সুস্থতার সংখ্যাও যথেষ্ট বেড়েছে।
Related Articles
বিক্ষিপ্ত অশান্তির আবহেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের গণনা চলছে।
কলকাতা, ১১ জুলাই:- বিক্ষিপ্ত অশান্তির আবহেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা চলছে। প্রথম পর্যায়ে চলছে গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা। সকাল আটটা থেকে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কড়া পাহারায় গননা শুরু হয়। কিন্তু তার মধ্যেই বিভিন্ন গণনা কেন্দ্র থেকে বিরোধী এজেন্টদের বাধা দান, মারধর, বোমাবাজি, প্রার্থীদের আটক করে রাখা, অবৈধ জমায়েতের একাধিক অভিযোগ আসতে শুরু […]
ডাকাতির আগেই পান্ডুয়ায় ধৃত তিন ডাকাত।
হুগলি, ২৬ মার্চ:- গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন যুবককে গ্রেফতার করল পান্ডুয়া থানার পুলিশ। ধৃতদের নাম আফতাব হোসেন, প্রভাস পাত্র এবং মুকুল সেখ। ধৃত তিনজনের কাছ থেকে একটি ওয়ান সাটার, একটি ভোজালি, এবং একটি বড় ছুঁরি। পুলিশ সূত্রে খবর শুক্রবার রাতে পান্ডুয়ার তারা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওই তিনজনকে গ্রেফতার করা […]
বায়রন হল বাই-রান। মন্তব্য হাওড়ার তৃণমূল নেতার।
হাওড়া,৩০ মে:- সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জেতা বায়রন বিশ্বাস জয়ের মাত্র ৩ মাসের মধ্যে দলবদল করে গতকাল সোমবার ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাইরন। খোদ অভিষেক বলেছেন, ‘বায়রন বিশ্বাসকে তৃণমূলে স্বাগত। আশা করি বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন […]











