হাওড়া , ২৪ নভেম্বর:- হাওড়ার ধূলাগোড়ে গরুবোঝাই লরি উল্টে দুর্ঘটনা। জানা গেছে, সামনের চাকা ফেটে উল্টে যায় লরিটি। মঙ্গলবার দুপুরে ৬ নং জাতীয় সড়কের খাঁ পাড়া মোড়ে দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। গাড়িটি কলকাতায় যাচ্ছিল। মারা যান এক ব্যক্তি। জখম হন গাড়িতে থাকা বেশ কয়েকজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। ধূলাগোড় ট্রাফিক পুলিশ সূত্রের খবর ঘটনায় বেশ কিছু গরুর মৃত্যু হয়। অনেকগুলি গরু মারাত্মক জখম হয়। সাঁকরাইল থানার পুলিশের আরটি ভ্যান ও ধূলাগোড় ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধারের কাজ করেন। ঘটনার জেরে যান চলাচল ব্যাহত হয়। এখন গাড়িটিকে তোলা হয়েছে বলে ট্রাফিক পুলিশ জানিয়েছে।
Related Articles
ফুটবল প্রেমীদের উৎসাহ দিতে বিনামূল্যে ফুটবল বিলি রাজ্যের।
কলকাতা, ১৯ ডিসেম্বর:- গ্রাম বাংলার ফুটবলপ্রেমীদের মাঠে নামায় উৎসাহ দিতে বিনামূল্যে গ্রামে গ্রামে ফুটবল বিলি করা হবে। রাজ্য সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের মাধ্যমে এই ফুটবল বিলি করা হবে বলে জানা গেছে। কিছু কিছু জায়গায় ফুটবলের সঙ্গে ভলিবলও বিলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের আওতায় থাকা রিফিউজি […]
সংস্কারের অভাবে বিপদজনক হয়ে উঠেছে আরামবাগের বাস স্ট্যান্ড , ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ।
হুগলি, ২০ নভেম্বর:- হুগলি জেলার মধ্যে অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড হলো আরামবাগ বাসস্ট্যান্ড। কিন্তু এই বাসস্ট্যান্ডে বিপদজনক ভাবে দাঁড়িয়ে রয়েছে। মার্কেট কমপ্লেক্সের নিচে বাসস্ট্যান্ড হওয়ায় খানা খন্ডে ভরে গেছে। চারিদিকে নোংড়া আবর্জনায় পরিপুর্ন একটা অস্বাস্থ্যকর অবস্থা। অথচ এই বাসস্ট্যান্ডের ওপর ছয়টি জেলার মানুষ নিরভরশীল। কেননা এই বাসস্ট্যান্ডের ওপর দিয়েই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও দুই […]
জেলা জুড়ে কবিগুরুর জন্মদিবস পালন জয় হিন্দ বাহিনীর।
তরুণ মুখোপাধ্যায় , ৯ মে:- সারা দেশের সঙ্গে হুগলি জেলাতে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম জয়ন্তী ।এদিন বিকালে পিয়ারা পুরে শ্রীরামপুর অঞ্চল জয় হিন্দ বাহিনী এবং বঙ্গজননীর উদ্যোগে নাচ গান কবিতার মাধ্যমে বাঙালির প্রাণের কবিকে স্মরণ করা হলো। এ দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি এবং […]






