উঃ২৪পরগনা , ১৭ নভেম্বর:- প্রতিবেশী দুই যুবতির মধ্যে ঝামেলা। তার বদলা নিতে পেটে ও গলায় ধারালো অস্ত্রে কোপ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু রাম বাহাদুর এর (৪৬)। অভিযুক্ত রামবাবু রাজভড় পলাতক। পলাতক গোটা পরিবারও। ভাটপাড়ার রামবাহাদুর (৪৬)। গতকাল রাতে দুই পরিবারের মেয়েদের সাথে ঝামেলা বাদে এক অপরকে গালিগালাজকে কেন্দ্র করে। ভাটপাড়া থানার পুলিশ এসে তা মিটিয়ে ও দেয়। দুজনেই ভাটপাড়া রিলায়েন্স জুটমিলে কাজ করে। আজ রামবাহাদুর যখন কাজ থেকে বের হয় তখন তাকে খুন করার জন্য অপেক্ষা করতে থাকে রামবাবু রাজভড়। ঠিক জুটমিলের গেট থেকে ২০০ ফুট এগোতেই ভীড়ের মধ্যেই প্রথমে গলায় ছুড়ি তারপর তাকে পেটে ছুড়ি মারে রামবাবু। এরপরে সবাই ছুটে এলে পালিয়ে যায় রাম বাবু। রক্তাক্ত রাম বাহাদুর কে নিয়ে ভাটপাড়া স্টেট জেনারেল হাস পাতালে নিয়ে যাবার পথেই মারা যায় রাম বাহাদুর। এলাকায় ক্ষোভ ছড়িয়ে পরে। সবার মুখে একটাই কথা সামান্য একটা ঘটনার জেড়ে এমন ভাবে খুন হতে হলো রাম বাহাদুর কে ?
Related Articles
হাওড়ায় দুয়ারে টি,এম,সি,পি
হওড়া, ৯ জুলাই:- আগামী ২১ জুলাই শহীদ সমাবেশকে সফল করার উদ্দেশ্য নিয়ে হাওড়ায় তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে এক অভিনব প্রচারের কর্মসূচি নেওয়া হয়েছে। এর নাম দেওয়া হয়েছে “পাড়ায় পাড়ায়, দুয়ারে দুয়ারে টিএমসিপি।” সমগ্ৰ দক্ষিণ হাওড়া জুড়ে প্রত্যেক পাড়ার বুথে বুথে পৌঁছে মানুষের সাথে জনসংযোগ কর্মসূচি নেওয়া হয়েছে। দক্ষিণ হাওড়া তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রীতম […]
রাজ্যে মাছ ডিম সহ বিভিন্ন কৃষিজ পণ্য অবাধে এক জেলা থেকে অন্য জেলায় রকার চেকপোস্ট তুলে দিচ্ছে।
কলকাতা,১১ মার্চ :- সারা রাজ্যে মাছ ডিম সহ বিভিন্ন কৃষিজ পণ্য অবাধে এক জেলা থেকে অন্য জেলায় চলাচলের সুযোগ করে দিতে রাজ্য সরকার চেকপোস্ট তুলে দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে জানিয়েছেন পণ্য চলাচলের ওপর নজরদারি করার জন্য সারা রাজ্যে কৃষি বিপনন দপ্তরের অধীনে ১০৯ টি চেকপোস্ট ছিল। ২২ টি নিয়ন্ত্রিত বাজার কমিটি এগুলি পরিচালনা […]
বকেয়া আদায়ে চলতি সপ্তাহে দিল্লি সফরে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২১ জুলাই:- মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের আগে প্রমাণসহ প্রতিটি দফতরের কাছে বকেয়ার পূর্ণাঙ্গ তথ্য রিপোর্ট আকারে জমা দেওয়ার নির্দেশ দিল অর্থ দফতর। আর্থিক বছরগুলিতে প্রকল্প ধরে ধরে বকেয়ার তথ্য নথিভুক্ত করতে বলা হয়েছে। চলতি সপ্তাহে দিল্লি সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে তিনি আবারও বকেয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করতে পারেন বলে […]










