হুগলি , ১২ নভেম্বর:- বিধানসভায় পদত্যাগ পত্র জমা দিলেন হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না, আবার তোলপাড় হুগলির রাজনীতিতে মনের মধ্যে অনেক ক্ষোভ নিয়ে বিধানসভায় অধ্যক্ষের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দিলেন হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্না। বৃহস্পতিবার কোন্নগরে সেই কথা জানালেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল।এদিন প্রবীর ঘোষাল জানান বেচারাম মান্নার সাথে অনেকবার কথা হয়েছিল কিন্তু কোনোভাবেই তাকে বোঝানো যায়নি। বেচারাম ফোনে বারবার শুধু জমিয়েছেন তার অনেক ক্ষোভ রয়েছে।তাকে অনেক বোঝানোর অনেক চেষ্টা করা হয়েছে। তবে এদিন বেচারাম মান্নার পদত্যাগ নিয়ে তোলপাড় শুরু হয়েছে হুগলি জেলায়। তবে এই বিষয়ে বেচারাম মান্নার কোনো প্রতিক্রিয়া মেলেনি।
Related Articles
আগামীকাল অনাড়বম্বর ভাবে পালিত হবে কন্যাশ্রী দিবস।
কলকাতা, ১৩ আগস্ট:- এবছরও কোভিডের ছায়া কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে। শনিবার রবীন্দ্র সদনে সীমিত সংক্ষক অতিথিদের উপস্থিতিতে দিনটি পালন করার আয়োজন করছে রাজ্য সরকার। যেখানে প্রকল্প রূপায়নে সেরা জেলাগুলিকে পুরস্কৃত করার পাশাপাশি সেরা ছাত্রীদের পুরস্কার এবং সম্বর্ধনাও দেওয়ার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সেরা জনমুখী প্রকল্পগুলির অন্যতম কন্যাশ্রী। প্রতিবছর ১৪ই আগস্ট দিনটি কন্যাশ্রী দিবস হিসাবে পালন করা […]
১১ জন কোচকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল বিসিসিআই !
স্পোর্টস ডেস্ক , ২৩ সেপ্টেম্বর:- ন্যাশনাল ক্রিকেট একাডেমি বা NCA-এ থেকে ১১ জন কোচের সঙ্গে আচমকাই সম্পর্ক শেষ করে দিল বিসিসিআই। এমনকি সেই কোচেদের জানিয়ে দেওয়া হয়েছে যে তাঁদের সঙ্গে আর চুক্তি নবীকরণ করা হবে না। কিন্তু কী কারণে এত বড় পদক্ষেপ করা হল সে বিষয়ে অবশ্য কোনও উল্লেখ করা হয়নি। বোর্ডের তরফেও এই ইস্যুতে এখনও […]
৬ জনের প্রানেও হুঁশ ফেরেনি প্রশাসনের , নিরাপত্তাহীন ঘাটে অজস্র মানুষের গঙ্গাস্নান।
সুদীপ দাস, ২৯ মার্চ:- দোলপূর্নিমা থেকে আজ অবধি মাত্র ১১দিনে হুগলী-চুঁচুড়া পৌর এলাকায় গঙ্গাডুবির ঘটনায় ছ-ছ’টি প্রান গেছে। এ’কদিনে জেলা ধরলে সংখ্যাটা আরও বাড়বে। তবুও হুঁশ ফেরেনি প্রশাসনের। মঙ্গলবার চুঁচুড়ার মল্লিকঘাটে একটি ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ’য়ে শ’য়ে মানুষের ভিড় জমলো। কিন্তু গঙ্গাঘাটে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তজনিত কোন ব্যাবস্থাই চোখে পরলো না। রীতি মেনে প্রতি বছর […]







