কলকাতা , ১২ অক্টোবর:- প্রায় ১৫ বছর বাদে ফের শহরের রাস্তায় ফিরছে দোতলা বাস। পুজোর আগেই কলকাতার রাস্তায় নামছে দোতলা বাস। আগামী কাল নবান্ন থেকে এই রকম দুটি বাসের যাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানর্জি। এই দোতলা বাসের চেহারাতেও কিছু পরিবর্তন করা হয়েছে। বাসের দোতলার ওপরে কোনো ছাদ থাকছে না। নীল ও সাদা রঙের এই দোতলা বাসের মধ্যে থাকবে সিসিটিভি ক্যামেরা, অটোমেটিক দরজা এবং ডেস্টিনেশন বোর্ড। বাস গুলি হবে মোট ৫১ টি আসনের। তার মধ্যে বাসের দোতলায় থাকবে ১৭ টি আসন। তবে পুজোর সময় এই বাস চলবে কিনা এবং চললেও সেই বাস কোথায় চলবে ও তার ভাড়া কত হবে, সে সম্পর্কে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি পর্যটন উন্নয়ন নিগম। পর্যটন মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন প্রাথমিকভাবে পর্যটকদের আকর্ষণ করার জন্যই বাস গুলি চালানো হচ্ছে। আগামীকাল উদ্বোধনের পর এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।
Related Articles
রাখীবন্ধনকে ঘিরে সকাল থেকেই সর্বত্র উৎসবের মেজাজ হাওড়ায়।
হাওড়া , ৩১ আগস্ট:- রাখীবন্ধনকে ঘিরে সর্বত্র উৎসবের মেজাজ হাওড়ায়।আজ পবিত্র রাখীবন্ধন। এই উপলক্ষে বৃহস্পতিবার সকালে তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে হাওড়ার বেলুড় বাজারে এক রাখীবন্ধন কর্মসূচি নেওয়া হয়। এদিন বেলুড় বাজার মোড়ে প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিকের নেতৃত্বে পথচলতি মানুষ, টোটো চালক, বাসের চালক, কন্ডাক্টর সহ সকলকে রাখী পরিয়ে সম্প্রীতির বার্তা দেওয়া হয়। রাখীবন্ধন উৎসবে মাতেন […]
শাসকদলের দুই গোষ্ঠীর বিবাদে ভাঙচুর ও হামলার অভিযোগ হাওড়ায়।
হাওড়া, ২৫ মে:- দলের দুই গোষ্ঠীর বিবাদে নিরীহ দোকান মালিকের উপর হামলা এবং দোকান ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার রাতে বালির নিশ্চিন্দা থানার কালীতলায় এই ঘটনায় একই পরিবারের চারজন জখম হন। দুষ্কৃতীদের হামলায় শুধু দোকান ভাঙচুরই নয় গুরুতর জখম হয়ে উত্তরপাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন দোকানের মালিক অমিয় নস্কর। অভিযোগ মারধর করা হয় […]
উত্তরপাড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের।
হুগলি, ২ সেপ্টেম্বর:- হুগলির উত্তরপাড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ল এলাকায়। মৃত ওই যুবকের নাম সন্দীপ মুখোপাধ্যায় (৩৭)। বাড়ি উত্তরপাড়া কোতরং পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শিবনারায়ণ রোডে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় শুক্রবার থেকেই ওই যুবক জ্বরে আক্রান্ত হয়ে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। জ্বর এতটাই বেড়ে যায় […]









