কলকাতা , ৮ নভেম্বর:- রাজ্যে করোনা মৃত্যুর হার কমাতে করোনা হাসপাতালগুলিতে এইচ ড ইউ শয্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। স্বাস্থ্য দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এছাড়া যাদবপুরের কেসি রায় টিবি হাসপাতালে ১৩০ শয্যার করোনা হাসপাতাল চালু হচ্ছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টালিগঞ্জের এমআর বাঙুর হাসপাতালের ৫২টি, রাজারহাটের করোনা হাসপাতালে ৫০টি, NRS মেডিক্যাল কলেজে, ২৩টি, সাগর দত্ত মেডিক্যালে ২৫টি, বাকুঁড়ার ওন্দা সুপার স্প্যেশ্যালিটি হাসপাতালে ৪০টি, আলিপুরদুয়ারের তপসিখাতা আয়ুষ হাসপাতালে ১০টি, পাঁশকুড়া বড়মা হাসপাতালে ১০টি, শালবনি করোনা হাসপাতালে ২০টি, কালিম্পংয়ের ত্রিবেণী লজে ৬টি, মুর্শিদাবাদে ২৪টি, ঝাড়গ্রাম নাইট শেলটারে ৫টি, সিঙুরে ২০টি, নৈহাটিতে ৪০টি, পানিহাটির বলরাম সেবা মন্দিরে ৪০টি, অশোকনগরে ৩০টি, কল্যাণীতে ৪০টি, কোচবিহারে ১০টি, জলপাইগুড়িতে ১২টি নতুন এইচ দি ইউ শয্যার ব্যবস্থা হচ্ছে। এছাড়া উত্তর ২৪ পরগনার নেহেরু মেমোরিয়াল হাসপাতালের ৫০টি শয্যাকে করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে। যার ফলে হাসপাতালে করোনা রোগীর শয্যার সংখ্যা বেড়ে হল ১৪৪।
Related Articles
নিয়মরক্ষার ম্যাচে জয় আয়ারল্যান্ডের , সিরিজ চ্যাম্পিয়ন ইংরেজরা ।
সৌরভ রায় , ৫ আগস্ট:- তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সুপার লিগের প্রথম সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছিল ইংল্যান্ড। তবে নিয়ম রক্ষার ম্যাচ হলেও , তৃতীয় একদিনের ম্যাচে বুক চিতিয়ে লড়াই করে এক অসাধারণ খেলা উপহার দিল আইরিশরা । বিশ্ব চ্যাম্পিয়ন ইংরেজদের বিরুদ্ধে বড় রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে জয় […]
বড়জোড়ায় বিজেপি যুব মোর্চার ডাকে এক মহাবাইক মিছিল
বাঁকুড়া , ৩ ডিসেম্বর:- একুশের বিধানসভা প্রস্তুতি তুঙ্গে। এই বিধানসভা ভোট কেই পাখির চোখ করে তৃণমূল সরকারের বিরুদ্ধে বড়জোড়া বিজেপি যুব মোর্চার ডাকে এক মহাবাইক মিছিল অনুষ্ঠিত হলো বড়জোড়ার মাটিতে। এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি সুশান্ত দা, জেলা যুব মোর্চা পর্যবেক্ষক অনুরণ সেনাপতি, রাঢ়বঙ্গ জোনের যুব মোর্চার পর্যবেক্ষক স্বরূপ […]
উত্তরবঙ্গে পর্যটনের উন্নয়নে আলাদা টাস্ক ফোর্স।
কলকাতা, ২৪ নভেম্বর:- উত্তরবঙ্গে পর্যটনের উন্নয়নে আলাদা টাস্ক ফোর্স উত্তরবঙ্গে পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে গঠিত হল ‘নর্থ বেঙ্গল ট্যুরিজম প্রমোশন টাস্ক ফোর্স’। সম্প্রতি রা জ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি উত্তরবঙ্গ সফর করেন। সেখানে তিনি কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, বিভিন্ন ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর ও পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত নানা পক্ষের সঙ্গে বৈঠকে বসেন। উত্তরবঙ্গে পর্যটন শিল্পের […]







