কলকাতা , ৮ নভেম্বর:- দ্রুত সাধারণের জন্য খুলে দিতে রাজ্য পূর্ত দফতর দক্ষিণ কলকাতার নির্মীয়মাণ মাঝেরহাট সেতুর বাকি থাকা অন্তিম পর্বের কাজ আগামী ২০ নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে। ভার বহনের জন্য সেতুতে কেবল বসানো, ক্রাশ বেরিয়ার তৈরি এবং বিটুমিন কংক্রিট করার কাজ সম্পূর্ণ হলেও খুঁটিনাটি যেসব কাজ বাকি রয়েছে সেগুলি দায়িত্বপ্রাপ্ত নির্মাণকারী সংস্থা কে এই সময়ের মধ্যে শেষ করার কথা বলা হয়েছে। উল্লেখ্য সাড়ে ছশো মিটার দীর্ঘ এই সেতুটি ৩৮৫ টন পর্যন্ত ভার বহনের উপযোগী করে তৈরি করা হয়েছে। প্রতিনিয়ত সেতুর স্বাস্থ্যের দিকে নজর রাখতে সেতুর উপরে বিশেষ যন্ত্রপাতি বসানোর জন্য পূর্ব রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই রাজ্যকে প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছে।
Related Articles
সরকারের হস্তক্ষেপে বাড়ি ফিরলেন সঙ্গীতা, দেখতে বিধায়ক।
হুগলি, ২২ ফেব্রুয়ারি:- চুঁচুড়ায় চিকিৎসকের ‘ভুলে’ কেটে গিয়েছিল ট্রান্সভার্স কোলন (বৃহদান্ত্রের অংশ)। পেট থেকে মল বেরিয়ে আসছিল মল। চিকিৎসার জন্য যেতে হয়েছিল কলকাতার নামী বেসরকারি হাসপাতালে। সেখানেই পাহাড় প্রমাণ বিল দিতে না পারায় ছুটিও মিলছিল না। বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি মারফত জানাতেই মিলল সাড়া। শুক্রবার রাতে সম্পূর্ণ বিল না মিটিয়েই সরকারি অ্যাম্বুলেন্সে নিখরচায় বাড়ি ফিরলেন […]
২ বছর তোমরা নিঃস্বার্থভাবে আমায় কাজ দাও।আমি কথা দিলাম তোমাদের ভবিষ্যৎ আমি গড়ে দেবো -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা,২৭ জানুয়ারি:- আগামী দিন যুবদের তৈরী হতে হবে।। আগামী সমাজের কাজ করবে ছাত্র যুবরা। মাটি আমাদের বলে কাউকে ভাগাভাগি করো না।। ছাত্র রাজনীতি করার সময় আমি ভয় পেতাম না।। ছাত্র রাজনীতির সময় সকলকে সাহায্য করতাম। ছাত্র রাজনীতি করার সময় আমরা ঘেরাও করেছি। আমাদের সময় রেগুলার লড়াই হতো। কলেজে এই রকম হয়।এখন সেটাকে নিয়ে বাড়াবাড়ি হয়। […]
রাস্তা নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীদের ওপর গুলি চালানোর অভিযোগ এক প্রাক্তন সেনা কর্মীর বিরুদ্ধে।
মালদা, ১৭ আগস্ট: রাস্তা নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীদের ওপর গুলি চালানোর অভিযোগ এক প্রাক্তন সেনা কর্মীর বিরুদ্ধে । মালদার চাঁচোলের দিয়াগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে । অভিযুক্ত প্রাক্তন সেনা কর্মী জগন্নাথ দাস ও তার পরিবারের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে চাঁচল থানার পুলিশ । জানা গিয়েছে ওই প্রাক্তন সেনা কর্মীর বাড়ির পাশ দিয়ে একটি রাস্তা রয়েছে। কয়েক […]







