হাওড়া , ৫ নভেম্বর:- হাওড়ার নিশ্চিন্দার পশ্চিমপাড়া এলাকায় বুধবার রাতে একটি টালিচালার বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। বাড়িটি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে একজন আহত হন বলে জানা গেছে। আহতকে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, এদিন রাত ন’টা নাগাদ হাওড়ার বালির নিশ্চিন্দা পশ্চিমপাড়ায় ওই টালির ঘরে বিধ্বংসী আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলে দুটি ইঞ্জিন। আগুন নেভাতে গিয়ে একজন জখম হন। পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িওয়ালা সনৎ গুপ্তার ভাড়াটিয়া রাকেশ গোস্বামী ওই ঘরের পাশেই পুরাতন জিনিসপত্র, প্লাস্টিক প্রভৃতি কেনাবেচার জন্য রেখেছিলেন। ঘরের সামনে থাকা প্লাস্টিকে হঠাৎ জ্বলন্ত কুপী উল্টে গিয়ে প্লাস্টিকে আগুন ধরে যায়। তৎক্ষণাৎ আগুন ছড়িয়ে পড়ে। ভস্মীভূত হয়ে যায় কাঁচা বাড়িটি।দমকলের দুটি ইঞ্জিন এসে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
Related Articles
শপথ নিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি।
কলকাতা, ১১মে:- কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন তিরুনেলভেলি সুব্বাইয়া শিবঘ্ননম। বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁকে শপথ বাক্য পাঠ করান। হাই কোর্টের ১ নম্বর কোর্ট রুমে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। প্রকাশ শ্রীবাস্তব অবসর নেওয়ার […]
বনধ সমর্থনে কলকাতার রাস্তায় বিশাল মিছিল সিপিএমের।
প্রদীপ সাঁতরা,৮ জানুয়ারি:- সাতসকালেই বনধের সমর্থনে কলকাতার রাস্তায় নেমেছেন বাম সমর্থকেরা। দক্ষিণ কলকাতায় বনধ সমর্থকেরা গোলপার্কের কাছে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান সিপিএম কর্মী সমর্থকেরা। যদিও সিপিএম সমর্থকদের রাস্তায় টায়ার জ্বালানোর সময় পুলিশের উপস্থিতি ছিল না। টায়ার জ্বালালেও রাস্তা বন্ধ করতে পারেন নি সিপিএম সমর্থকেরা। আগুনের শিখা পাশ কাটিয়ে রীতিমতো গাড়ি চলছে। যাদবপুরেও সকালেই […]
পেট্রোপন্নের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম-কংগ্রেসের বিক্ষোভ শ্রীরামপুরে।
হুগলি , ৩০ জুন:- ২০১৩-১৪ সালে যখন মনমহনসিং প্রধানমন্ত্রী ছিলেন তখন স্মৃতি ইরানি পেট্রোপণ্যের দাম বাড়ার প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। তিনি বলেছিলেন তিনি বলেছিলেন মনমোহন সিংয়ের হাতে চুড়ি পরিয়ে দিয়ে আসবেন এখন স্মৃতি ইরানী চুড়ি গুলো গেল কোথায় ভেঙে গেছে নাকি কি পুড়িয়ে ফেলেছেন । দরকার হলে সারা ভারত বর্ষ থেকে কংগ্রেস কর্মীরা স্মৃতি ইরানির কাছে […]









