কলকাতা , ৩১ অক্টোবর:- তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরীর তৈরীর উদ্যোগ নিল রাজ্য সরকার। সমুদ্র বন্দর তৈরির জন্য ডাকা হবে গ্লোবাল টেন্ডার। শর্ত এবং অন্যান্য আইনি পদক্ষেপ খতিয়ে দেখার জন্য শনিবার নবান্নে লিবৈঠকে বসেছিলেন সচিব স্তরের কমিটি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরীর জন্য এই কমিটি গড়ে দিয়েছিলেন কিছুদিন আগে। অভিযোগ কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে এই গভীর সমুদ্র বন্দর নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি। তাই রাজ্য সরকার এই প্রকল্প নিজেরাই করবে বলে জানিয়েছিলেন। মুখ্য মন্ত্রী। সেই মতো মুখ্যসচিব সভাপতিত্বে সাত জনের কমিটি গড়ে দেন মুখ্য মন্ত্রী। এই দিনের বৈঠকে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব এইচ কে দ্বিবেদী ,অর্থ সচিব মনোজ পন্থ, পূর্ত সচিব নবীন প্রকাশ এবং পরিবহন সচিব রাজেশ সিনহা উপস্থিত ছিলেন। দপ্তরের সচিব বন্দনা যাদব ছাড়াও ওই দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
Related Articles
বিজেপি নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ মিছিল শুভেন্দু অধিকারীর।
পূর্ব-মেদিনীপুর, ১ ডিসেম্বর:- রাজীব গান্ধী, জ্যোতি বসুরা পারেননি। আপনি তো কোনছাড়। হুমকি দিয়ে লাভ হবে না’। ঠিক এভাবেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। অভিযোগ তুললেন তাঁদের পরিবারকেও হুমকি দেওয়া হচ্ছে। শুভেন্দুর কথায়, “অধিকারী পরিবারের উপর কম হামলা হয়েছে? ভেবেছিল ভয় দেখিয়ে বসিয়ে দেবে। পুলিশের সঙ্গে প্রতিদিন বৈঠক করছে। সিভিক ভলান্টিয়ারদের […]
সোশ্যাল মিডিয়ার ওপর বাড়তি নজর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের
রিংকা পাত্র , ১০ ফেব্রুয়ারি:- সোশাল মিডিয়ায় নজরদারি আরও বাড়াতে সচেষ্ট স্বরাষ্ট্রমন্ত্রক। এবার সোশাল মিডিয়ায় নজরদারির জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করছে অমিত শাহের মন্ত্রক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সোশাল মিডিয়ায় এবার নজরদারি চালাবেন স্বেচ্ছাসেবকরা। গত কয়েক বছরে সোশাল মিডিয়া থেকে ছড়িয়ে পড়া প্ররোচনার জেরে দেশের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনা ঘটেছে বলে অভিযোগ৷ সেই কারণেই এবার সোশাল […]
হোম আইসোলেশন করতে ক্লাব , ও স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে নির্দেশিকা জারি রাজ্যের।
কলকাতা, ১৫মে:- করোনা আক্রান্তদের জন্য কোন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা বা সামাজিক সংগঠন যদি ক্লাব ঘর, ফাঁকা ফ্ল্যাট বা কমিউনিটি হল এর ব্যবস্থা করতে পারে রাজ্য সরকার তবে সেগুলিকে হোম আইসোলেশন হিসেবে গড়ে তুলতে সব রকমের সাহায্য করবে বলে জানিয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর এইজন্যে ক্লাব, সামাজিক সংগঠন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা কে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে […]









