কলকাতা , ৩১ অক্টোবর:- পাহাড়ে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৈঠক ডেকেছেন। আগামী মঙ্গলবার নবান্নে ওই বৈঠকে গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং বিরোধী গোষ্ঠীর প্রধান তথা গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসনের কর্নধার বিনয় তামাং ও অনিক থাপাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রী নিজে ফোন করে তাদের বৈঠকে ডেকেছেন বলে জনা গেছে। উল্লেখ্য গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গোষ্ঠীর প্রধান বিমল গুরুং সম্প্রতি ফের সক্রিয় হওয়ায় দার্জিলিঙ পাহাড়ের পরিস্থিতি পুনরায় উত্তপ্ত হয়ে উঠেছে। মোর্চার দুই গোষ্ঠীর চাপান উতরে সেখানে অশান্তি সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের লক্ষ্যে ওই বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে।
Related Articles
ভোট পরবর্তী হিংসা ক্ষতিয়ে দেখতে আগামীকাল কোচবিহার যাচ্ছেন রাজ্যপাল।
কলকাতা , ১২ মে:- নির্বাচন-পরবর্তী হিংসা সরেজমিনে ক্ষতিয়ে দেখতে রাজ্যপাল জগদীপ ধনকর আগামীকাল যে কোচবিহার সফরে যাচ্ছেন রাজ্য সরকার তার কড়া সমালোচনা করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সন্ধ্যায় রাজ্যপাল কে চিঠি দিয়ে তার আপত্তির কথা জানিয়েছেন। সরকারি বিধি ও রীতি ভেঙে তিনি একতরফাভাবে এই সিদ্ধান্ত নিয়ে স্পর্শকাতর শীতলকুচির বিভিন্ন জায়গা পরিদর্শন করতে যাচ্ছেন বলে মুখ্যমন্ত্রী […]
বন্ধ শোভাযাত্রা, তবে আলো ফিরছে চন্দননগরে!
সুদীপ দাস, ২৯ অক্টোবর:- কোভিড আবহে গতবারের মত এবারেও জগদ্ধাত্রীর শোভাযাত্রা বন্ধ চন্দননগরে। তবে আশার আলো ‘স্ট্রিট লাইট’! আলোক শিল্পীদের কথা মাথায় রেখে এবারে সর্বসম্মতিক্রমে স্ট্রিট লাইট বাড়ানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। চন্দননগর-ভদ্রেশ্বর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির ইচ্ছায় শিলমোহর দিয়েছে পুজো কমিটিগুলি। গতবছর কোভিড আবহে চন্দননগরের বেশ কয়েকটি বড় পুজো ঘট পুজোর মধ্যে সীমাবদ্ধ ছিল। […]
নেতাজীর জন্মজয়ন্তী পালন শ্রীরামপুরে।পাশাপাশি উন্মোচন হলো নেতাজীর মূর্তিও।
হুগলি,২৩ জানুয়ারি:- গোটা দেশের পাশাপাশি, নেতাজীর জন্মজয়ন্তীতে শ্রীরামপুরের মহকুমা শাসক সম্রাট চক্রবর্তী প্রথমে জাতীয় পতাকা তোলেন, এবং নেতাজী মুর্তি তে মাল্যদান করেন এরপর শ্রীরামপুর মহকুৃমা তথ্য ও সংস্কৃতি দপ্তর অায়জিত দপ্তর প্রাঙ্গণে একটি সংস্কৃতির অনুষ্ঠানে নেতাজীর প্রতি ভাষন দেন।এরই পাশাপাশি নানা রকমের দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা। Post Views: 402









