হাওড়া , ৬ ফেব্রুয়ারি:- জরুরি পরিষেবা বাদে আজ শনিবার বেলা ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত শান্তিপূর্ণ চাক্কা জ্যাম কর্মসূচি নিয়েছে কৃষক সংগঠনগুলোর মোর্চা। সমস্ত জাতীয় সড়ক ও রাজ্য সড়ক অবরোধের ডাক দিয়েছে তারা। হাওড়ায় কৃষক সংগঠনগুলোর পাশে দাঁড়িয়ে পথে নামে বামেরা। শানপুরে হাওড়া আমতা রোডে অবরোধ হয়। গাড়ি আটকে রাস্তায় বসে পড়েন বাম সমর্থকেরা। এছাড়াও হাওড়ার আরও কয়েকটি জায়গায় বাম সংগঠনের তরফ থেকে অবরোধ হয়। পুলিশ এসে অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। এদিন হাওড়াতেও কৃষি বিল বাতিলের দাবিতে চাক্কা জ্যাম কর্মসূচি ঘিরে উত্তাল হয় পরিস্থিতি। বাম ও কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তি হয়। পোড়ানো হয় প্রধানমন্ত্রীর কুশপুতুল। আটক করা হয় ২ জনকে। এদিন হাওড়ার শানপুরে বাম সমর্থকদের সঙ্গে হাতাহাতি হয় পুলিশের। সেখানে পোড়ানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল। এছাড়া হাওড়ার গড়ফার কাছে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। যার জেরে যানজট দেখা যায়। বিশাল এলাকা জুড়ে দাঁড়িয়ে পড়ে গাড়ি। অন্যদিকে, হাওড়া ময়দানের কাছেও চাক্কা জ্যাম কর্মসূচি পালিত হয়।
Related Articles
রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন জহর সরকার।
কলকাতা, ২৮ জুলাই:- প্রসার ভারতীর প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জহর সরকার আজ রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক নির্মল ঘোষের সঙ্গে দুপুরে বিধানসভায় গিয়ে সচিবের হাতে তিনি নিজের মনোনয়ন পত্র তুলে দেন। তৃণমূল কংগ্রেস দলত্যাগী দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে জহর বাবুকে প্রার্থী করেছে। আগামী ৯ অগস্ট একই দিনে […]
ডাকাতির ছক বানচাল করে নয় দুষ্কৃতিকে গ্রেপ্তার করলো চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ।
সুদীপ দাস ,১৮ ডিসেম্বর:- ব্যান্ডেলে একটি বেসরকারী অর্থলগ্নী সংস্থায় ডাকাতির ছক বানচাল করে নয় দুষ্কৃতিকে গ্রেপ্তার করলো চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ। ধৃত চারজনের কাছ থেকে প্রচুর মাদকের পাশাপাশি ৭ টি আগ্নেয়াস্ত্র ও ৪৭ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার ৯ জনকেই চুঁচুড়া আদালতে তোলা হলে মহামান্য আদালত ন’জনকেই ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। শুক্রবার দুষ্কৃতিদের […]
টিকা বণ্টনে রাজ্যের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্র – মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩০ জুন:- কোভিডের টিকা বন্টনের ক্ষেত্রে কেন্দ্র সরকার রাজ্যের সঙ্গে বীমাত্রিসুলভ আচরণ করছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। আজ নবান্নে তিনি সাংবাদিকদের বলেন টিকার মজুদ কম থাকায় আজ থেকে দুই দিন প্রথম ডোজ দেওয়া সম্ভব হচ্ছে না। কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত রাজ্যকে এক কোটি ৯৯ লাখ ভ্যাকসিন দিয়েছে বলে তিনি জানান। এরপরেও রাজ্য […]








