হুগলি , ২৪ অক্টোবর:- কোন্নগরের বাটার মোড়ে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারকে তার কাজে বাধা দিয়ে হেনস্থা ও মারধর করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার বাটার মোড়ে ডিউটি করছিল কোন্নগর পুলিশ ফাঁড়ির এক সিভিক ভলেন্টিয়ার। সেখানে একটি এম্বুলেন্স পাশ করানোর সময় সেখানে বেআইনি ভাবে বাইক নিয়ে ঢুকে পড়ে কোন্নগর দেব পাড়ার বাসিন্দা সায়ম্বর দেব। সিভিক ভলেন্টিয়ারটি ওই ব্যক্তির বাইক আটকে এম্বুলেন্স ছাড়তেই সিভিক ভলেন্টিয়ারের উপর চড়াও হয় সয়ম্বর দেব। নিজেকে কোলকাতা হাইকোর্টের উকিল পরিচয় দিয়ে রাস্তার উপর বাইক দার করিয়ে ধাক্কাধাক্কি শুরু করে দেয় সিভিক ভলেন্টিয়ারকে। এই ঘটনায় পুজোর অষ্টমীর দিনে ব্যাপক যানজট সৃষ্টি হয় কোন্নগর জিটি রোডে। সিভিক ভলেন্টিয়ারকে হেনস্থা করার ঘটনা মোবাইল বন্দি করে অনেকেই। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। সাধারণ মানুষের প্রশ্ন যারা দিন রাত মানুষের সরক্ষার স্বার্থে কাজ করছে তাদের প্রকাশ্যে এভাবে হেনস্থা হতে হবে কেন। ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ।
Related Articles
রানীগঞ্জের শ্মশানঘাট নির্মাণের উদ্যোগ নিল প্রশাসন।
রানীগঞ্জ , ১৩ জুলাই:- অবশেষে রানীগঞ্জের আদিবাসীদের চির প্রতীক্ষিত শ্মশানঘাট নির্মাণের উদ্যোগ নিল প্রশাসন। রানীগঞ্জ ব্লক এলাকার আদিবাসী অধ্যুষিত অঞ্চলের মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল যে তাদের সৎকারের জন্য নির্দিষ্ট কোন শ্মশানঘাট নেই ।সেই শ্মশানঘাট কে স্বীকৃতি দিয়ে এবার হাড়াভাঙ্গা অঞ্চলে 40 বিঘা জমির ওপর গড়ে উঠল নতুন শ্মশান ঘাট । শ্মশান ঘাটের প্রস্তুতির জন্য দামোদর […]
রিষড়া পৌরসভার উদ্যোগে খেলা দিবস পালন।
তরুণ মুখোপাধ্যায়, ১৬ আগস্ট:- রিষড়া পৌরসভার উদ্যোগে খেলা দিবস উপলক্ষে স্থানীয় লেলিন মাঠে মুখ্যমন্ত্রী একাদশ বনাম পুরমন্ত্রী একাদশের মধ্য প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হলো। সুধীর কর্মকার এর নেতৃত্বে মুখ্যমন্ত্রী একাদশ ২-১ গোলে পুরমন্ত্রী একাদশকে হারিয়ে আজকের খেলায় চ্যাম্পিয়ন হয়। ব্যাপারে বলতে গিয়ে রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিস্র জানান আমাদের […]
পুলিশ পরিচয় দিয়ে সোনার আংটি ছিনতাই এর অভিযোগ উত্তরপাড়ায়।
হুগলি, ২৩ আগস্ট:- সাত সকালে ছিনতাইয়ের ঘটনা উত্তরপাড়ায়, এবার পুলিশ পরিচয় এক প্রৌঢ়কে মারধর করে তার কাছ থেকে সোনার হার আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ। উত্তরপাড়া রাজবাড়ি হাসপাতালের কাছে সাত সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। প্রৌঢ় জানান তিনি উত্তরপাড়া স্টেশনের দিক থেকে সাইকেল নিয়ে যাচ্ছিলেন রাজবাড়ির দিকে। তাকে পিছন থেকে […]







