বাঁকুড়া ২৪ অক্টোবর:- কামানের তোপধ্বনিতে কেঁপে উঠল গোটা বিষ্ণুপুর শহর। শ্রীশ্রী মৃন্ময়ী মাতার পুজোকে কেন্দ্র করে আকাশে বাতাসে উন্মাদনা। ইতিহাস বলে 303 মল্লাব্ধ বাংলা 404 শাল ইংরেজি 997 খ্রিস্টাব্দে স্বপ্নাদেশ পেয়ে জগত মল্লমা মৃন্ময়ী দেবীর প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই প্রাচীন রীতিনীতি মেনে আজও মা মৃন্ময়ী দেবীর পুজো হয়ে আসছে। ষষ্ঠীর পরের দিন থেকে মৃন্ময়ী দেবীর পুজো শুরু হয়। মল্ল রাজাদের রাজধানী বিষ্ণুপুর শহর পূজাকে কেন্দ্র করে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে। কামানের তোপধ্বনি দেখতে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। তবে অন্যান্য বছরের মতো এ বছর সেই অর্থে সাধারণ মানুষের জমায়েত নেই বললেই চলে। মহামান্য হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে পুরো পুজোর আয়োজন করা হয়েছে। সাধনা বিশ্বাস নামে এক দর্শনার্থী বলেন, এটার গল্প শুনেছি আজ নিজের চোখে দেখলাম আমি খুব আপ্লুত। আগামী দিনে এ বিষয়ে জানার জন্য পড়াশোনা করব।
Related Articles
রাজ্যধরপুর পঞ্চায়েতের উপপ্রধানের উপর দুষ্কৃতী হামলার প্রতিবাদে তৃণমূলের মিছিল।
হুগলি, ১৮ অক্টোবর:- তৃণমূল পরিচালিত শ্রীরামপুরের রাজ্যধরপুর পঞ্চায়েতের উপপ্রধান দেবাংশু দের উপর জঘন্য দুষ্কৃতি হানার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় তৃণমূলের পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত হয়, প্রতিবাদ মিছিলে এলাকার বহু সাধারণ মানুষও পা মেলান। স্থানীয় নেতাজি গার্লস স্কুলের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে দীর্ঘ পথ পরিক্রমা করে এলাকার তালপুকুর বাজারের কাছে এসে শেষ […]
প্রতিদিন দুশো গরিব মানুষের হাতে খাদ্যবস্তু তুলে দিচ্ছেন রিষড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিত দাস ।
তরুণ মুখোপাধ্যায়,২ এপ্রিল:- প্রতিদিন দুশো গরিব মানুষের হাতে খাদ্যবস্তু তুলে দিচ্ছেন রিষড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিত দাস ।অভিজিত বাবু জানালেন যেভাবে আমাদের দেশে করোনার মতো মারণ রোগ থাবা বসিয়েছে তাতে মানুষ দিশেহারা। এই অবস্থায় সকল মানুষকে ঘরের মধ্যে লকডাউনে থাকতে হচ্ছে । ফলে সব থেকে সংকটের মধ্যে পড়েছেন যে সমস্ত মানুষ যারা দৈনিক মজুরিতে […]
রেড রোডে ঈদের অনুষ্ঠানে এসে ইডি-সিবিআই এর পদক্ষেপ নিয়ে ফের কেন্দ্রকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১১ এপ্রিল:- রাজ্যে সংশোধিত নাগরিকত্ব আইন সি এ এ এবং এনআরসি চালু করতে দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুনরায় জানিয়েছেন। রেড রোডে আজ ঐতিহ্যবাহী ইদের জমায়েতে অংশ নিয়ে তিনি বলেন, সিএএ, এনআরসি হবে কি না তা অনেকের মনে প্রশ্ন আছে। রাজ্যে সরকার এই আইন মানছে না। সর্বধর্ম সমন্বয় এবং রাজ্যের সব নাগরিককে […]










