স্পোর্টস ডেস্ক, ২৩ অক্টোবর:- দ্বিতীয়বারের পরীক্ষাতেও দেখা গেল করোনামুক্ত হননি পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফের তাঁর টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হল।গত ১৩ অক্টোবর রোনাল্ডোর শরীরে ভাইরাসের হদিশ মেলে। তখন তিনি ব্যস্ত ছিলেন দেশের হয়ে খেলতে। কোনও উপসর্গও ছিল না। ম্যাচের আগে নিয়ম মাফিক করোনা পরীক্ষাতেই রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকেই কোয়ারেন্টাইনে রোনাল্ডো। প্রায় ১০ দিন কেটে যাওয়ার পরও করোনামুক্ত হননি তিনি বলেই জানা গেল। অর্থাৎ করোনা আক্রান্ত জুভেন্তাস তারকাকে এখনও আইসোলেশনেই থাকতে হবে। আর তাতেই লিও মেসিদের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে তাঁকে দলে না পাওয়ার সম্ভাবনা আরও প্রবল হল।
Related Articles
রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ৬৬ হাজার ৯৭৪ জন করনায় সংক্রমিত।
কলকাতা , ৩ অক্টোবর:- রাজ্যে এখনও পর্যন্ত দুই লাখ ৬৬ হাজার ৯৭৪ জন করনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ৩৪ হাজার ৭১২ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৭ দশমিক ৯২ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় ৩ হাজার ১৩ জন করনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। অন্যদিকে এই সময় […]
করোনাকালে টেলি চিকিৎসায় আরও জোর রাজ্যের।
কলকাতা, ২৯ জানুয়ারি:- করোনা কালে টেলি চিকিৎসায় আরও জোর রাজ্যে। কয়েকদিনের মধ্যেই আরও প্রায় ৩ হাজার সুস্বাস্থ্যকেন্দ্রে চালু হতে চলেছে টেলিমেডিসিন পরিষেবা। আগামী পাঁচ মাসের মধ্যে এইসব সুস্বাস্থ্য কেন্দ্র ধাপে ধাপে টেলিমেডিসিনের আওতায় চলে আসবে বলে রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, প্রথম ধাপে মার্চে এবং দ্বিতীয় ধাপে জুনের মধ্যে পরিকল্পনা বাস্তবায়িত […]
মঙ্গলাহাটে অগ্নিকাণ্ডের ঘটনায় পরিদর্শনে বিজেপির প্রতিনিধিদল।
হাওড়া, ২১ জুলাই:- হাওড়ার মঙ্গলাহাটে বৃহস্পতিবার মধ্য রাতের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিজেপির তরফ থেকে এক প্রতিনিধি দল। ওই দলের নেতৃত্বে ছিলেন রাজ্য বিজেপির সম্পাদক উমেশ রাই, হাওড়া জেলা সদর বিজেপির সভাপতি মণিমোহন ভট্টাচার্য সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদের অভিযোগ, এই অগ্নিকান্ডের পিছনে অন্তর্ঘাত রয়েছে। সেই কারণেই ইচ্ছাকৃতভাবে মঙ্গলাহাট আগুনে পুড়িয়ে […]










