হাওড়া , ২২ অক্টোবর:- বৃহস্পতিবার মহাষষ্ঠীর সকালে হাওড়ার ইছাপুরের এপিজি মেমোরিয়াল অ্যাসোসিয়েশনের ১৬তম বর্ষের পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রীর এই ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান পুজো উদ্যোক্তাদের তরফ থেকে সরাসরি দেখার ব্যবস্থা করা হয়। এদিন পুজো মন্ডপের বাইরে এবং ইছাপুর শিয়ালডাঙা চৌরাস্তা মোড়ে এলইডি স্ক্রিনের মাধ্যমে উদ্বোধনের সরাসরি সম্প্রচার করা হয়। তবে বৃষ্টির কারণে পুজো প্রাঙ্গনে সোস্যাল ডিসট্যান্স মেনে দর্শকদের বসার ব্যবস্থা করা হয়। এদিন ক্লাব প্রাঙ্গনে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বিজেপি নেতা মনোজ পান্ডে, জেলা সদর বিজেপির সভাপতি সুরজিৎ সাহা, সাধারণ সম্পাদক নবকুমার দে সহ দলের জেলার কর্মকর্তারা। এছাড়াও ৯৭২৭২৯৪২৯৪ এই নম্বরে মিসড কলের মাধ্যমে এর সরাসরি সম্প্রচার ঘরে বসেই সকলের জন্য দেখার ব্যবস্থা করা হয়।
Related Articles
করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় সচেতনতা শিবির জগন্নাথ মন্দিরে।
হুগলি, ১৮ জুলাই:- করোনার তৃতীয় ঢেউ এর মোকাবিলায় সচেতনতা শিবির হল শ্রীরামপুরের ২১ নম্বর ওয়ার্ডে। রবিবার সচেতনতা মূলক শিবিরে হাজির ছিলেন বিধায়ক চিকিতসক সুদীপ্ত রায়,পুরপ্রশাসক অমিয় মুখোপাধ্যায় ও বিদায়ী কাউন্সিলর তিয়াশা মুখোপাধ্যায়।মাহেশ জগন্নাথ মন্দিরের সামনে করোনা সচেতনতা মূলক শিবিরে বক্তব্য রাখতে গিয়ে সুদীপ্ত বলেন,অক্টোবর মাসে তৃতীয় ঢেউ আসবে। তাতে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভবনা প্রবল। তাই […]
কেন্দ্রের সাহায্য ছাড়াই কৃষকদের অর্থ সাহায্য রাজ্যের।
কলকাতা, ৯ ফেব্রুয়ারি:- কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্য সরকার চলতি আর্থিক বছরে কৃষকদের পাঁচ হাজার কোটি টাকা অর্থ সাহায্য করেছে।কেন্দ্রের সাহায্য ছাড়া নিজস্ব তহবিল থেকেই এই টাকা দেওয়া হয়েছে বলে রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় জানিয়েছেন। তিনি জানান, ২০১৮ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু হওয়ার পর থেকে এপর্যন্ত কৃষকদের এই প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ১২ […]
হাওড়ায় পঞ্চায়েত ভোটের মনোনয়ন সুষ্ঠুভাবেই, মানছেন বিরোধীরাও।
হাওড়া, ১২ জুন:- হাওড়ায় এখনো পর্যন্ত পঞ্চায়েত ভোটের নমিনেশন সুষ্ঠুভাবেই হচ্ছে, মানছেন বিরোধীরাও। হাওড়া বাগনান ১ নম্বর বিডিও অফিসে সোমবার সকালে এমন ছবিই দেখা গেছে। সেখানে চলছে সুষ্ঠুভাবে নমিনেশন। প্রতিটা কেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি হয়েছে। হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সম্পাদক তথা বাগনান ১ নং ব্লকের কো-কনভেনর প্রণব হাজরা বলেন, শনিবারেও আমরা নমিনেশন করেছি। আজ […]








