স্পোর্টস ডেস্ক , ২২ অক্টোবর:- ৮ উইকেটে দুরমুশ হওয়ার পাশাপাশি একাধিক লজ্জার রেকর্ড সঙ্গী হল নাইটদের। কুড়ি ওভারে ৮৪-৮ আইপিএলের ইতিহাসে অলআউট না হয়ে সর্বনিম্ন স্কোর। এর আগেরটা ছিল ডারবানে। অন্যদিকে তিন ওভার, দুই মেডেন, দুই রান, তিন উইকেট! আইপিএলের ইতিহাসে এমন বিধ্বংসী প্রথম স্পেল আর কখনও দেখা যায়নি। আরসিবি-র মহম্মদ সিরাজ শেষ করলেন ৪-২-৮-৩ হিসাব নিয়ে। সারা জীবনের সংগ্রহশালায় রেখে দেওয়ার মতো একটা ছবি দেখা গেল ম্যাচের পরে। সিরাজকে নিয়ে আপ্লুত আরসিবি ক্রিকেটাররা। গতকালের ম্যাচের পর কার্যত ভারত অধিনায়ক বিরাট কোহলি সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন সামনে অস্ট্রেলিয়া সফরে তাঁর বাজি সিরাজ। ৮৫ রানের সহজ টার্গেট নিয়ে এদিন ব্যাটিং করতে নেমে ধীর গতিতে খেলা চালিয়ে যায় আরসিবি। ১৩ ওভার ৩ বলেই ২ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে বিরাটরা।
Related Articles
কালার থেরাপি নয়, আগামীকাল সাত রঙে মাতবেন রচনা।
হুগলি, ১৩ মার্চ:- একেক দিন একেক রংয়ের শাড়ি পড়া নিয়ে রচনা বলেছিলেন আমি ‘কালার থেরাপি’ করি। বার দেখে রং পড়ি। তবে, আগামীকাল কোন রঙে মাতবেন? সাংসদের জবাব, কাল কালার থেরাপি নয়। কাল সাত রঙ থাকবে। আগামীকাল যদি গত লোকসভায় আপনার প্রতিদ্বন্দ্বী বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়, রং মাখাবেন? প্রশ্ন শুনে অবাক রচনার সাফ জবাব, […]
কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের অনুদান বৃদ্ধির সিদ্ধান্ত নিলো রাজ্য।
কলকাতা, ১০ জুন:- ভোট প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি পালন করতে পদক্ষেপ করল রাজ্যের তৃতীয় তৃনমূল কংগ্রেস সরকার। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের অনুদান বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয় […]
বনধ রুখতে ধোলাই-পেটাই এর স্লোগান মিছিল থেকে তৃণমূল বিধায়কের।
হুগলি, ২৭ আগস্ট:- বনধ রুখতে তৃণমূলের মিছিলে ধোলাই হবে, পেটাই হবে স্লোগান উঠল। নেতৃত্বে ছিলেন খোদ এলাকার বিধায়ক অসিত মজুমদার। আগামীকাল বিজেপির ডাকা বাংলা বনধের প্রতিবাদে মঙ্গলবার রাতে চুঁচুড়ার পিপুলপাতি থেকে মিছিল বের করে তৃণমূল। বলপূর্বক বিজেপি বনধ সফল করতে এলে ধোলাই হবে, পেটাই হবে স্লোগান তোলা হয়। মিছিল হাসপাতাল রোড ধরে ঘড়ির মোড় হয়ে […]








