হুগলি,২৫ এপ্রিল:- হুগলীর ব্যান্ডেলের দেবানন্দপুর এলাকায় উদ্ধার একটি তক্ষক। দেবানন্দপুরের লোকালয়ের মধ্যেই একটি ফাঁকা যায়গায় কয়েকদিন ধরেই সাপের শব্দ পাওয়া যাচ্ছিল বলে খবর দিচ্ছিলেন সেখানকার মানুষ রা। সেই মত তারা খবর দেন বন্য প্রানী প্রেমী চন্দন সিং কে। হুগলী জেলায় চন্দন সিং কে প্রশাসন থেকে সাধারন মানুষ প্রায় সকলেই চেনেন। শনিবার বেলার দিকে সেখানে গিয়ে প্রানীটির শব্দ শুনে বুঝতে পারেন এটি তক্ষক। শব্দ তাক করেই সেটিকে ধরেন চন্দন। খবর দেওয়া হয় ব্যান্ডেল ফাঁড়ি ও বনদপ্তরে। পরে বনদপ্তরের কর্মীরা এসে প্রানী টিকে নিয়ে যান। চন্দনের মতে তক্ষক বা গেঁকো নামের এই প্রানী আদপে অতি ভীত প্রানী। বহু মূল্যবান এই প্রানীর মূল্য অনেক। হয়ত বা কেউ এটি পোষার জন্য এখানে এনেছিলেন বলেই অনুমান চন্দনের।
Related Articles
শক্তি বাড়াচ্ছে আমফান ,ফুলে-ফেঁপে উঠছে মাতলা নদী।
দ:২৪পরগনা,২০ মে:- সকাল থেকে জলের গতিবেগ প্রচন্ড পরিমাণের ১০ থেকে ১২ মিটার উচ্চতা জলের গতিবেগ বাড়তে শুরু করেছে। ফ্রেজারগঞ্জ মানুষ দিশেহারা হয়ে পড়েছে কি হবে ,বেলা হলে কি পরিস্থিতি হবে কিছু ভেবে উঠতে পারছে না। তার সঙ্গে ক্যানিং মাতলা নদী ফুলে-ফেঁপে উঠছে উঠছে কাকদ্বীপ, নামখানা পাথরপ্রতিমা, নদীগুলি এই ভয়ানক ঘূর্ণিঝড়ের প্রকোপ আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গের […]
পুজোর আগে গ্রামীণ টিকাকরণের ওপর বিশেষ গুরুত্ব রাজ্যের।
কলকাতা, ২৯ সেপ্টেম্বর:- পুজোর ঢাকে কাঠি পড়তে আর বেশিদিন নেই। পুজোর আগে গ্রামীণ এলাকায় টিকাকরণে আরও বেশি করে জোর দিতে চাইছে নবান্ন। গ্রামীণ এলাকার প্রচুর মানুষ এই সময় শহরে পুজোর বাজার করতে আসেন। পুজো দেখতেও শহরমুখী হবেন অনেকেই। মূলত সেদিকে লক্ষ্য রেখেই এবার গ্রামীণ ও মফ:স্বল এলাকায় টিকাকরণে বেশি জোর দিতে চাইছে রাজ্য। কঠোরভাবে করোনা […]
বুথ এলাকার বাসিন্দাকেই এজেন্ট করতে হবে , এই দাবীতেই কমিশনের দারস্থ তৃণমূল।
কলকাতা , ২৭ মার্চ:-নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত বুথ এলাকার বাসিন্দা কেই বুথের এজেন্ট করতে হবে। এই দাবিতে আজ কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে দরবার করল তৃণমূল এক প্রতিনিধি দল। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এদিন ৯ সদস্যের এক প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে সাক্ষাৎ করে। সাক্ষাৎ শেষে তৃণমূলের পক্ষ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, এদের চিহ্নিত […]









