হাওড়া , ১৭ অক্টোবর:- আমফানের পর এবার পুরোহিত ভাতা নিয়েও শাসকদলের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলল বিজেপি। এর প্রতিবাদে শনিবার সকালে হাওড়ায় সদর মহকুমা শাসকের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির জেলা যুব মোর্চা সমর্থকেরা। দলের হাওড়া জেলার সাধারণ সম্পাদক অমিত ঘোষের নেতৃত্বে এদিন পুরোহিত ভাতা নিয়ে ‘দুর্নীতি’র প্রতিবাদে পঞ্চাননতলা রোডে দলের হাওড়া সদর কার্যালয়ের সামনে এদিন প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিল এসে পৌঁছায় সদর মহকুমা শাসকের অফিসের সামনে। সেখানেই সোচ্চার হন বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকেরা। তাদের অভিযোগ, আমফানের মতো পুরোহিত ভাতার তালিকাতেও স্বজনপোষণ হয়েছে। অব্রাহ্মণদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। নদীয়ার নাকাশিপাড়া থেকে শুরু করে একাধিক জায়গায় ব্রাহ্মণ ভাতা কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের দাবি যদি অব্রাহ্মণরা পুরোহিত ভাতা পান তাহলে আমাদেরও এই ভাতা দিতে হবে। এমনকি, এই ভাতা মাসিক পাঁচ হাজার টাকা করারও দাবি জানানো হয়।
Related Articles
হাওড়ায় জালান কমপ্লেক্সের সামনে পরপর চারটি গাড়ির ধাক্কা, আহত ২।
হাওড়া, ২ সেপ্টেম্বর:- হাওড়ায় জালান কমপ্লেক্সের সামনে পরপর চারটি গাড়ির ধাক্কা, আহত ২। বৃষ্টির সময় একটি গাড়ি ব্রেক কষে দাঁড়িয়ে গেলে পিছন দিক থেকে আসা বাকি গাড়িগুলো একে অপরকে পিছন থেকে ধাক্কা মারে। একটি বাসসহ পর পর চারটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এক গাড়ির চালক সহ ২ জন আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় […]
হাসপাতাল থেকে নিখোঁজ রোগীর সন্ধান মিললো।
হাওড়া, ২০ সেপ্টেম্বর:- হাওড়ার মালিপাঁচঘড়ার ঘুসুড়িতে জয়সোয়াল হাসপাতাল থেকে নিখোঁজ রোগীর সন্ধান মিললো। বেলুড় থানার পুলিশ সূত্রের খবর, গত ১৮ সেপ্টেম্বর বেলুড় থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছিল। ওই ঘটনায় সিসিটিভির মাধ্যমে জানা যায় যে উনি নিজে গত ১৭ তারিখ ওই হাসপাতাল থেকে সোয়া ১২টা নাগাদ হেঁটে বেরিয়েছিলেন। এবং সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে […]
আন্দোলনের নামে ভাঙচুর ও অগ্নিসংযোগ আটকাতে কঠোর হচ্ছে রাজ্য।
কলকাতা, ২১ ফেব্রুয়ারি:- আন্দোলনের নামে সম্পত্তি ভাঙচুর, লুট বা অগ্নিসংযোগের ঘটনা আটকাতে আরও কঠোর হচ্ছে রাজ্য। আইন পরিবর্তন করে সরকারি সম্পত্তির পাশাপাশি নাগরিকদের সম্পত্তিহানি আটকানোর ওপরেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এই উদ্দেশ্যে ১৯৭২ সালের মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার আইনের একটি সংশোধনী মঙ্গলবার বিধানসভায় আনা হয়। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিল পেশ করে বলেন, কিছু অসামাজিক ব্যক্তি […]









