কলকাতা , ১৩ অক্টোবর:- কোভিড সুরক্ষা বিধি মেনে পুজো আয়োজন ও করোনা মোকাবিলায় সচেতনতা প্রচারে পুজো উদ্যোক্তাদের উৎসাহিত করতে কলকাতা পুরসভা ও সিইএসসি এবছর ভিন্নভাবে শহরে দুর্গাপুজোর প্রতিযোগিতা কলকাতা ‘শ্রী’ আয়োজন করছে। আজ এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই প্রতিযোগিতার সূচনা করেন বিশিষ্ট নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। অনুষ্ঠানে পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেন, কোভিড অতিমারীর আবহে এবার মন্ডপ, আলোকসজ্জার আতিশয্য, বিষয়বস্তুর বৈচিত্র, প্রতিমার রূপের উপর জোর না দিয়ে উদ্যোক্তারা কতটা স্বাস্থ্যবিধি মেনে পুজো করছেন, করোনা নিয়ে মানুষকে সচেতন করছেন, অনলাইনে বা ওয়েবসাইটের মাধ্যমে তাদের পুজো বাড়িতে থাকা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন সেই বিষয়গুলির উপর জোর দেওয়া হয়েছে। সেরা সমাজকল্যাণ পুজো, সেরা সুরক্ষিত পুজো, সেরা সমাজসতর্কীকরণ বার্তা, সেরা শিশুবান্ধব পুজো সহ মোট ১৩ টি বিভাগে সেরা পুজোগুলিকে এবছর পুরস্কৃত করা হবে। কলকাতা ‘শ্রী’ প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক পুজো উদ্যোক্তারা kolkatashreekmc.inএই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
Related Articles
করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে রাজ্যবাসীকে পরামর্শ মুখ্যমন্ত্রীর।
তরুণ মুখোপাধ্যায়,৬ মার্চ:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নভেল করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে রাজ্যবাসীকে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এই রোগের সংক্রমণ থেকে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলে ও তিনি জানিয়েছেন। দেশে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আজ নবান্নে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন । […]
দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সিবিআই হানা, বাদ গেল না বিধায়িকা অদিতি মুন্সিও।
কলকাতা, ৩০ নভেম্বর:- শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিধাননগর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সিবিআই হানা। আজ সকাল সাড়ে নটা নাগাদ নিজাম প্যালেসের সিবিআই আধিকারিকরা বিধান নগর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবরাজের বাড়ি জ্যাংড়াতে পৌঁছে যায় এবং সাড়ে নটা থেকে সিবিআই আধিকারিকরা তল্লাশি চালায়। পাশাপাশি তার বাগুইআটির জ্যাংড়া এলাকা বাড়ি থেকে […]
পূনর্বিবেচনার দিকে তাকিয়ে পুজো কমিটিগুলি , দর্শকরা মণ্ডপে ঢুকতেই না পারেন তাহলে সব মাঠে মারা যাবে বলে আশঙ্কা উদ্যোক্তাদের।
কলকাতা , ২০ অক্টোবর:- বোধনের ঢাকে কাঠি পড়তে আর দুদিনও বাকি নেই। ইতিমধ্যেই রকমারী থিমের বৈচিত্র এবং চোখ ধাঁধানো আলোয় সেজে পুরো দস্তুর প্রস্তুত শহরের বারোয়ারী পুজোর অধিকাংশ মণ্ডপ। দর্শনার্থীদের ঢল না নামলেও মানুষের আনিগুনি শুরু হয়ে গেছে সেই রবিবার থেকেই। কিন্তু তা স্বত্তেও আগামী দিন গুলোতে কী হবে তা নিয়ে এখনও সংশয়ে পুজো উদ্যোক্তারা। […]







