কলকাতা , ৭ অক্টোবর:- রাজ্য সরকার প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকদের নিজেদের জেলায় বদলি প্রক্রিয়াকে সরলীকরণ করতে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ কলকাতায় জানিয়েছেন আপোষ বদলি বা সাধারণ বদলির ক্ষেত্রেও এই নিয়ম কার্যকরী হবে। এরজন্যে এনওসি,ইন্টারভিউ বা কাউন্সেলিং প্রক্রিয়ায় শিক্ষকদের অংশ নিতে হবে না বলে মন্ত্রী জানান। এইজন্যে http://osms.wbsed.gov.in নামে ওয়েবসাইট চালু করা হয়েছে। শিক্ষকরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আপোষ বদলির ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই যেসব কাউন্সিলিং প্রক্রিয়া সম্পূর্ণ করেছে সেগুলো এক সপ্তাহের মধ্যেই ছেড়ে দেওয়া হবে বলে পার্থ বাবু জানান। উল্লেখ্য রাজ্য সরকার এর আগে নিজের জেলাতেই শিক্ষকরা বদলির সুযোগ পাবেন বলে ঘোষণা করলেও এখনো পর্যন্ত তা কার্যকরী হয়নি।
Related Articles
মৃত্যু ভয়কে তুচ্ছ করে অবলীলায় করোনা আক্রান্তের পাশে শ্রীরামপুরের সবুজ সৈনিক।
হুগলি, ২০ মে:- মৃত্যু ভয় কে তুচ্ছ করে করোনারি দ্বিতীয় ঢেউ সামলাচ্ছেন শ্রীরামপুর পৌরসভার বিদায়ী কাউন্সিলর সন্তোষ সিংহ ওরফে পাপ্পু সিংহ। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব সামলাচ্ছেন একা হাতে। করোনা রোগীকে হাসপাতালে ভর্তি থেকে মৃতদেহ সৎকার, কোভিড আক্রান্ত রোগীর খাদ্য সামগ্রী বিতরন, অসুস্থ রোগীদের অক্সিজেন সরবরাহ সহ নানা গুরুত্বপূর্ণ ভূমিকা সামলাচ্ছেন একা হাতে। সূর্য উদয়ের […]
শাসকদলের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে হাওড়ায় পঞ্চায়েত অফিসে বিক্ষোভ বিজেপির।
হাওড়া, ২১ ডিসেম্বর:- প্রধানমন্ত্রীর আবাস যোজনার খসড়া তালিকায় যোগ্য প্রাপকরা বঞ্চিত কেন ? যাদের প্রকৃত প্রয়োজন তাঁদের নাম নেই সেই তালিকায়। উল্টে তালিকায় নাম রয়েছে যাদের, তাঁরা এই প্রকল্পের সুবিধা লাভের যোগ্য নন বলে অভিযোগ। শাসকদলের বিরুদ্ধে এই নিয়ে স্বজনপোষণের অভিযোগ তুলে বুধবার সকালে হাওড়ার মাকড়দহ ১ নং পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি […]
রাসায়নিকের রস নেই ; গাছের রসই ভরসা মদ্যপায়ীদের !
সুদীপ দাস,১৬ এপ্রিল:- লকডাউনে বাদ সেঁধেছে সুরা। ঝাঁপ বন্ধ দেশী – বিদেশী মদের দোকানে। প্রথম-প্রথম মদের দোকান খুলছে বলে অনেক গুজবই ছড়িয়েছে , কোলকাতা পুলিশকে রিতিমত বিবৃতি দিয়ে সেই খবর যে ভূল তা স্বীকার করতে হয়েছে। তবে কালোবাজারে চড়া দামে দেদার বিকোচ্ছে মদ। বাজার দরের তুলনায় প্রায় চার গুন দামে সেই সমস্ত মদ কিনছেন […]









