সুদীপ দাস , ৭ অক্টোবর:- মুখ্যমন্ত্রীর মুখ থেকে অনুদানের কথা ঘোষনার পরই অনাড়ম্বর বদলে গেলো আড়ম্বরে। ঘট পুজো বদলে গেলো মূর্তি পুজোয়। আগমনির আনন্দে আবারও খুশির মেজাজ এলাকাবাসীদের মনে। ঘটনাটি চুঁচুড়ার বাবুগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতির। এবছর এই পুজো ৪৮ তম বর্ষে পদার্পন করতে চলেছে। করোনার জেরে লকডাউনের ফলে বাজেটে টান পরেছিলো পুজো কমিটির। তাই এই কমিটি ভেবেছিলো এবার ঘট পুজোর মধ্য দিয়ে নমো-নমো করেই শারোদৎসব সারা হবে। কিন্তু দিনকয়েক আগে পুজো কমিটি গুলিকে মুখ্যমন্ত্রীর ৫০ হাজার টাকা করে অনুদান ঘোষনার পরই স্বস্তির নিঃশ্বাস ফেলে এই কমিটি। সঙ্গে-সঙ্গে তাঁরাও মূর্তি পুজো করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তবে খোলামেলা প্যান্ডেলের মধ্য দিয়েই সরকারী বিধিনিষেধ মেনে এবারে পুজো করবে বাবুগঞ্জ সার্বজনীন বলে জানান পুজো কমিটির সম্পাদক দিলীপ কুমার ভট্টাচার্য্য।
Related Articles
চুঁচুড়ায় পুকুর ভরাটের অভিযোগ পেয়েই ঘটনাস্থল পরিদর্শনে বিধায়ক।
হুগলি, ১৬ মে:- সকাল সকাল পুকুর ভরাটের অভিযোগ পেয়ে ঘটনাস্থল সরোজমিনে পরিদর্শন করতে গেলেন বিধায়ক অসিত মজুমদার, ছিলেন স্থানীয় কাউন্সিলর অর্পিতা সাহা। সেখানে গিয়ে দেখা গেল একটি পুকুরের উপরে তৈরি হয়ে গেছে পাকা বাড়ি, আবার একটি টিনের ঘর রয়েছে। যেখানে রয়েছে বিদ্যুতের লাইন এবং পানীয় জলের ব্যবস্থাও। কাউন্সিলর এর সাফাই তিনি নাকি কিছুই জানেন না। […]
বন্ধ কারখানা , মেলেনি বকেয়া পাওনা , বাধ্য হয়েই রাস্তা অবরোধে জুট মিলের শ্রমিকরা।
হুগলি, ৬ জুন:- লকডাউনে শ্রমিকদের হাতে পয়সা নেই । তার ওপর বন্ধ রয়েছে কারখানার দরজা, তাই এবার রাস্তায় নামতে বাধ্য হল শ্রমিক সংগঠন গুলি। শনিবার সকাল থেকে রিষড়া ওয়েলিংটন জুট মিলের তিনটি শ্রমিক সংগঠন জি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। সরকারি নির্দেশমত এক তারিখ থেকে খুলে দেওয়ার কথা চটকল গুলির। কেন্দ্রীয় সরকারের নিয়ম […]
ডোমজুড় খুনে চাঞ্চল্যকর তথ্য। সুপারি দিয়েছিলেন তাঁরই ছোট ছেলের ‘প্রেমিকা’ ? গ্রেপ্তার মহিলা।
হাওড়া, ১৬ মে:- ডোমজুড়ের দুষ্কৃতী খুনের মামলায় জড়িয়ে গেল এক তরুণীর নাম। গ্রেফতার হলেন ওই তরুণী। রবিবার রাতে ডোমজুড়ের সলপের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ডোমজুড় থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, পূর্বাশা মাঝি নামের ওই তরুণীর উপর নানাভাবে অত্যাচার করত নিহত তাপস গোলুইয়ের ছোট ছেলে। আপত্তিকর ছবি তুলে নানাভাবে ব্ল্যাকমেইল করত। এ ব্যাপারে তাপসকে বলা […]










