হাওড়া , ২০ এপ্রিল:-বাইকে করে আসা বহিরাগত তিন যুবক যুবতীর মদ্যপ অবস্থায় অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছিলেন এলাকার বাসিন্দারা। আর এই নিয়েই গন্ডগোল শুরু হয়। সেখানে জড়ো হয়ে যান প্রচুর লোকজন।কথা কাটাকাটি থেকে বিবাদে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সোমবার রাতে এই ঘটনায় হাওড়ার লিলুয়ার কোনা মোড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইটবৃষ্টি থেকে শুরু করে ভাঙা বোতল ছোঁড়া হয়। ভাঙচুর হয় এলাকার দোকানপাট। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন জখম হন। খবর পেয়ে লিলুয়া থানা থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। নামানো হয় র্যাফ। এরপরই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ জানান, স্থানীয় একটি ঘটনাকে কেন্দ্র করেই এই ঘটনা। এর সঙ্গে রাজনৈতিক বিষয় নেই। এখন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। কেউ অভিযোগ না জানালে পুলিশ সুয়োমোটো কেস করবে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
Related Articles
বাজারে সব্জি কিনে পাঁচশ টাকার নোট ধরানোয় সন্দেহ! ধরা পড়ল জাল নোট। আটক এক।
হুগলি, ৯ ফেব্রুয়ারি:- উত্তরপাড়ার কোতরং ২ নম্বর বাজারের ঘটনা। বাজারের ব্যবসায়ীরা জানান, রবিবারের বাজারে তখন ভালোই ভীড়। দু জন ক্রেতা মাছ সব্জির দোকানে যাচ্ছে আর পাঁচশ টাকার নোট দিয়ে পঞ্চাশ একশ টাকার বাজার করছে। এক ব্যবসায়ীর সন্দেহ হয় নোট দেখে। আসল পাঁচশ টাকার নোটের সঙ্গে মিলিয়ে দেখতেই নকল নোট ধরা পরে। একজন সরে পড়লেও আরেকজনকে […]
হাওড়ার পুর কমিশনারকে দায়িত্ব থেকে সরানো হল।
হাওড়া,২৯ এপ্রিল:- মঙ্গলবার টিকিয়াপাড়ার ঘটনার রাতেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল হাওড়ার পুর কমিশনার বিজন কৃষ্ণকে। রাজ্য সরকারের পক্ষ থেকে আপাতত ওই দায়িত্ব দেওয়া হয়েছে হাওড়ার অতিরিক্ত জেলাশাসক ধবল জৈনকে। মঙ্গলবার রাতে নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় হাওড়ার অতিরিক্ত জেলাশাসক ধবল জৈন আপাতত পুর কমিশনার হিসাবে দায়িত্বও সামলাবেন। যদিও হাওড়ার পুর কমিশনারের […]
হিন্দি একাডেমি পুনর্গঠন এর মাধ্যমে তাকে আরও শক্তিশালী করা হবে – মুখ্যমন্ত্রী।
নবান্ন , ১৪ সেপ্টেম্বর:- রাজ্যে হিন্দি ভাষাভাষীর মানুষকে সম্মান জানাতে এবং হিন্দি ভাষা চর্চা বাড়াতে রাজ্য সরকার হিন্দি একাডেমি পুনর্গঠন এর মাধ্যমে তাকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ হিন্দি দিবসের শুভেচ্ছা জানিয়ে একথা ঘোষণা করেন। তিনি বলেন হিন্দি একাডেমি তথা হিন্দি সেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাচ্ছেন দীনেশ ত্রিবেদী ও বিবেক গুপ্তা। […]







