হাওড়া , ২৫ সেপ্টেম্বর:- কয়েক প্রজন্ম ধরে যেভাবে যে নির্ধারিত দিনে মঙ্গলাহাটে তারা ব্যবসা করে এসেছেন সেই দিনেই তাদের আগামী দিনে ব্যবসা করতে দিতে হবে এই দাবিতে সরব হলেন হাটের ক্ষুদ্র ব্যবসায়ীরা। এই দাবিতে শুক্রবার ফুটে বসা মঙ্গলাহাটের ক্ষুদ্র ব্যবসায়ীরা নবান্ন অভিযানের ডাক দেন। কিন্তু হাওড়া সিটি পুলিশ ব্যারিকেড করে জেলাশাসকের দফতরের সামনে তাদের আটকে দেয়। এরপর ব্যবসায়ীদের এক প্রতিনিধি দল কমিশনারের সঙ্গে দেখা করেন। এদিন জেলাশাসকের অফিসের সামনে মঙ্গলাহাটের ফুটপাত ব্যবসায়ীরা বিক্ষোভ দেখান। ব্যারিকেড করে পুলিশ বিক্ষোভকারীদের আটকালে সেখানেই পথ অবরোধ করার চেষ্টা করেন ব্যবসায়ীরা। পুলিশ সঙ্গে সঙ্গে তাদের সরিয়ে দেয়। এখনও বিক্ষোভ চলছে। ব্যবসায়ীদের দাবি হচ্ছে সোমবার এবং মঙ্গলবার দুদিন ফুটপাতে ব্যবসা করতে দিতে হবে।
Related Articles
শাসকদলকে পর্যুদস্ত করে চাঁপদানিতে জুটমিলের ট্রাস্টি বোর্ডের নির্বাচনে জয়ী কংগ্রেস।
প্রদীপ বসু, ৯ ফেব্রুয়ারি:- ১২ বছর পর জুটমিলের ট্রাস্টি বোর্ড নির্বাচনে জয়ের মুকুট পরল কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে হুগলির চাপদানি নর্থ ব্রুক জুটমিলে বুধবার ট্রাস্টি বোর্ডের নির্বাচন হয়। কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণভাবে এই নির্বাচন। বিজেপিকে খুঁজে পাওয়া যায়নি। মূল প্রতিদ্বন্দ্বী ছিল শাসক দলের আই এন টি টি ইউ সি আর কংগ্রেসের আই এন […]
হালিশহরে এইচ,আই,ভি আক্রান্তের কথা গোপন করে বিয়ে করতে গিয়ে পুলিশের জালে হবু বর।
উঃ২৪পরগনা,২ মার্চ:- গায়ে হ্লুদ হয়ে গেছে। বিয়ে টা শুধু বাকী। কিন্তু মারন এইচ,আই,ভি রোগই বাধা হয়ে দাড়ালো হালিশহরের মান্না এর। কাউকে না জানিয়েই কল্যানীর এক যুবতীর সাথে বিয়ে প্রস্তুতি চলছিল।কিন্তু ওই যুবতী যানতই না তার হবু বর HIV+ রোগে আক্রান্ত। তাকে এই মারন রোগের হাত থেকে বাচালো AIDS আক্রান্ত সেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। এই বিয়ের […]
টানা তিন দিনের বৃষ্টিতে আবারো প্লাবিত খানাকুল।
খানাকুল, ১৭ সেপ্টেম্বর:- টানা তিন দিনের বৃষ্টিতে আবারও প্লাবিত হুগলির খানাকুলের বিস্তৃর্ন এলাকা। লাগাতার বৃষ্টির জেড়ে রুপনারায়ন ও দ্বারকেশ্বর নদীর জলে প্লাবিত খানাকুলের বেশ কয়েকটি গ্রাম। প্রায় দেড়মাস আগে বন্যার জেড়ে ভেঙে যাওয়া বাঁধের হানাগুলি দিয়ে নদীর বাঁধ উপচে জল আবারও এলাকায় প্রবেশ করছে। আর এর আতঙ্কে দিন কাটছে খানাকুলের নদী বাঁধ এলাকার মানুষের। স্থানীয় […]








