< strong> হাওড়া , ৩১ জুলাই:- হাওড়ার ডোমজুড় থানা এলাকার বাঁকড়া মন্ডলপাড়া থেকে উদ্ধার হলো একটি বিরল প্রজাতির কচ্ছপ। স্থানীয় মানুষ কচ্ছপটিকে ধরে বাঁকড়া আউট পোস্ট থানার সঙ্গে যোগাযোগ করেন। এরপর পুলিশ বন দফতরের সঙ্গে যোগাযোগ করে কচ্ছপটিকে তাদের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রের খবর, শুক্রবার বিকেল নাগাদ কচ্ছপটি উদ্ধার হয়। বন দফতর জানিয়েছে, এটি ভারতীয় কচ্ছপ। ওজন প্রায় আড়াই কেজির মতো। দৈর্ঘ্যে প্রায় ১৫ ইঞ্চির মতো। মনে করা হচ্ছে, দু’দিনের প্রবল বৃষ্টিতে জলাশয় ভরে যাওয়ায় সেটি কোনওভাবে লোকালয়ে চলে এসেছিল। বন দফতর কচ্ছপটিকে প্রাণী উদ্ধার কেন্দ্রে পাঠিয়েছে।
Related Articles
রাজ্যের সব হাট-বাজারের জমি সরকারি রেকর্ডে আনতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৬ আগস্ট:- রাজ্য সরকার সমস্ত হাট বাজারের জমি সরকারি রেকর্ডে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে ভূমি ও ভূমি সংস্কার দফতর সব জেলাকে স্পষ্ট নির্দেশিকা পাঠিয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে জমিদারি অধিগ্রহণ আইনকে প্রয়োগ করে হাট ও বাজারের ব্যক্তি মালিকানাধীন জমি সরকারের হাতে আসার কথা। কিন্তু তা অনেক জায়গাতেই হয়নি। হাওড়ার মঙ্গলা হাটে সাম্প্রতিক […]
কাশ্মীরে ছবি তুলতে গিয়ে খাদে পড়ে মৃত্যু হুগলির পর্যটকের।
হুগলি, ২৮ সেপ্টেম্বর:- কাশ্মিরে বেড়াতে মৃত ব্যবসায়ী দেবব্রত ঘোষের কফিন বন্দি মৃতদেহ এলো গ্রামে। কান্নায় ভেঙে পড়লেন পরিবার আত্মীয় প্রতিবেশিরা। কাশ্মীর বেড়াতে গিয়ে পহেলগাঁও এ ঝরনার ছবি তুলছিলেন, পা পিছলে খাদে পড়ে গিয়ে মৃত্যু হল হুগলির পর্যটকের। মৃতের নাম দেবব্রত ঘোষ (৬১)। হুগলির মাকালপুরের বাসিন্দা বীজ ব্যবসায়ী বীজ সংস্থার সঙ্গে কাশ্মির ঘুরতে গিয়েছিলেন গত রবিবার। […]
অগস্টে চ্যাম্পিয়ন লিগ, খেলবে আটটি দল।
স্পোর্টস ডেস্ক , ১৮ জুন:- করোনা অতিমারির জেরে মার্চ মাস থেকে বন্ধ রয়েছে চ্যাম্পিয়ন লিগের খেলা। এই পরিস্থিতিতে প্রতিযোগিতা শেষ করতে অভিনব সিদ্ধান্ত নিল উয়েফা। আটটি দলকে নিয়ে অগস্টে পর্তুগালের লিসবনে চ্যাম্পিয়ন লিগের ‘ছোট সংস্করণ’ আয়োজন করবে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা। বুধবার উয়েফার তরফে জানানো হয়েছে, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে একবারই মুখোমুখি হবে দলগুলো। অর্থাৎ, […]








