শিলিগুড়ি , ২২ সেপ্টেম্বর:- মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভেল্টাজোতে এক ব্যক্তির বাড়ির হাঁসের খামার ঘর থেকে উদ্ধার হল বিশাল আকৃতির অজগর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে এদিন প্রথমে ওই ব্যক্তির যখন বাড়ির হাঁসের খামারে যান তখন ওই অজগরটিকে দেখতে পান। এই দেখে ব্যাপক ব্যাপক আতঙ্ক হয়ে পড়েন। এরপর তরীঘরী খবর দেন বাগডোগরা বনবিভাগে। এবং এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা বনবিভাগের কর্মীরা। এরপর ওই বিশাল আকৃতি অজগরটি উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীরা। অপরদিকে অজগরটিকে দেখতে ভীড় জমান স্থানীয়রা। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে যে উদ্ধার হওয়া অজগরটি ১৫ ফুট লম্বা। এবং সুস্থ রয়েছে।
Related Articles
জলের দাবিতে অবরোধ হাওড়ায়।
হাওড়া , ৭ এপ্রিল:-হাওড়ার লিলুয়ার মধ্য খালিয়ায় পানীয় জলের দাবিতে বুধবার সকালে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধকারীদের অভিযোগ, এলাকার তৎকালীন বিধায়ক ২০১৭ সালে জলের পাইপ লাইন পোঁতার সময় এক বছরের মধ্যে জল সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আজও এলাকায় পানীয় জল পৌঁছায়নি। এলাকার মানুষের সমস্যার কোনও সুরাহা আজও হল না। অভিযোগ, এখনও এলাকাবাসীদের নোনতা জল […]
দলত্যাগ বিরোধী আইন আরো কঠোর হওয়া দরকার, বায়রণ বিশ্বাসের তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে লকেট।
হুগলি, ২৯ মে:- দলত্যাগ বিরোধী আইন আছে কিন্তু কার্যক্ষেত্রে তা দেখা যায় না, তাই আরো কঠোর এবং দ্রুত ব্যবস্থা নিতে হবে দলত্যাগীদের বিরুদ্ধে, বায়রন বিশ্বাস তৃনমূল যোগ দেওয়া৷ নিয়ে বললেন, হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। লকেট বলেন, মানুষের সেবার নামে ভোট নেওয়ার পর নিজের সুবিধার্থে দলবদল করে নেওয়া এটা খুব অন্যায়। আমার মনে হয় এই […]
অনুর্ধ্ব ১৭ ও অনুর্ধ্ব ২০ মহিলা ফুটবল বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা ফিফার।
স্পোর্টস ডেস্ক১২ মে:- অনুর্ধ্ব ১৭ মহিলা ফুটবল বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা করল ফিফা। ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ হবে অনুর্ধ্ব ১৭ মহিলা ফুটবল বিশ্বকাপ। আগামী নভেম্বরে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জেরে ভারতে এ বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে চলা মহিলাদের অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার কথা গত মাসেই […]







