হাওড়া , ৩১ জুলাই:- করোনা বিধি মেনেই আজ জুলাইয়ের শেষ দিন থেকে খুলে গেল হাওড়ার মালিপাঁচঘড়ার হরগঞ্জ বাজার। হাওড়া সিটি পুলিশের সঙ্গে আলোচনার পরে সামাজিক দুরত্ব বিধি মেনে খুলে দেওয়া হল এই বাজার । বাজারটিকে তিনটি ভাগে ভাগ করে একেকটি ভাগে ঢোকা ও বেরনো গেট আলাদা করে দেওয়া হল। সবজি , মাছ ও মুদি বাজারের একটিতে ঢুকলে সেখানে কেনাকাটা সেরে বাইরে বেরিয়ে আবার অন্য বাজারে ঢোকার জন্যে এদিন লাইনে দাঁড়ান ক্রেতারা । বাজারের ভিতরেও যাতে সামাজিক দূরত্ব বিধি বজায় থাকে তাই লাইন দিয়ে ক্রেতাদের বাজারে ঢুকতে দেওয়া হয়। এদিন হরগঞ্জ বাজারের প্রত্যেক প্রবেশ পথেই থার্মাল গান দিয়ে ক্রেতাদের তাপমাত্রা দেখেই বাজারে প্রবেশের অনুমতি মেলে। মাস্ক পরা ক্রেতাদের হাতে স্যানিটাইজার দিয়ে ভেতরে যেতে দেওয়া হয় । ভিড় নিয়ন্ত্রণ করতে ব্যাবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে সহযোগিতা করেন পুলিশ কর্মীরা। ওয়াকিটকি মারফত প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়।
Related Articles
প্রকাশিত ফিফা র্যাংকিং , শীর্ষে বেলজিয়াম , কোন দল কত নম্বরে জেনে নিন ।
স্পোর্টস ডেস্ক , ১৮ সেপ্টেম্বর:- বিগত পাঁচ মাসে প্রথমবার র্যাংকিং প্রকাশ করল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। অর্থাৎ, অতিমারী-লকডাউন পরবর্তী সময় এই প্রথম পুরুষদের ফুটবলের বিশ্ব ক্রমতালিকা প্রকাশ করল ফিফা। আর প্রকাশিত নয়া র্যাংকিংয়ে শীর্ষেই রয়েছে বেলজিয়াম। শুধু বেলজিয়াম নয়, লকডাউন পূর্ববর্তী সময় প্রথম চারে থাকা সবক’টি দলেরই অবস্থান অপরিববর্তিত রয়েছে। ক্রমতালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। […]
শেষ মুহূর্তে গোলে রুদ্ধশ্বাস জয় ইস্টবেঙ্গলের।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৪ ডিসেম্বর:- আই লিগে প্রথমবার খেলার সুযোগ পেয়েছে ট্রাউ এফসি। হেভিওওয়েট দল না গড়লেও টিম গেমে জোর দিয়েছে তারা। ফুটবলের মক্কা কলকাতা থেকে তাঁদের স্কোয়াডে জায়গা পেয়েছেন একাধিক ফুটবলার। কোচ হিসেবে রয়েছেন ইস্টবেঙ্গলে খেলে যাওয়া ডগলাস। মোহনবাগানের বিরুদ্ধে ট্রাউ-এর খেলায় নজরে আসেনি ক্ষুরধার আক্রমণ। চার গোল হজম করতে হয়েছিল তাদের। কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেই […]
১২০ ফুটের জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা।
হুগলি , ২৩ জানুয়ারি:- নেতাজীর সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে ১২০ ফুটের জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা করলো শেওড়াফুলি বিজেপির মন্ডলের কর্মীরা। কয়েকশো মহিলা কর্মীরা পা মেলায় এই শোভাযাত্রায়। শ্রীরামপুর নগাড় মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়, শেষ হয় শেওড়াফুলি রেলপার্কে। ১২০ ফুটের জাতীয় পতাকা দেখতে জিটি রোড়ের দুধারে ভীড় জমান সাধারন মানুষ। Post Views: 384








