কলকাতা , ১৮ সেপ্টেম্বর:- আনলক চার পর্বে সবকিছু স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে আগামী ২৩শে সেপ্টেম্বর থেকে রাজ্যে সব ধরনের পার্ক, ইকো পার্ক এবং চিড়িয়াখানা গুলি খুলে দেওয়া হবে। বনদপ্তর এর অধীনে থাকা বিনোদন পার্কগুলিও ওইদিন থেকে খুলে দেওয়া হবে বলে বন মন্ত্রী রাজীব ব্যানার্জি আজ জানিয়েছেন। তবে করোনা সংক্রমনের কথা মাথায় রেখে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। পার্ক, চিড়িয়াখানায় প্রবেশের জন্য অনলাইনে টিকিট বুকিং করতে হবে। মাস্ক পরা এবং শরীরের তাপমাত্রা পরীক্ষা করে দেখার বিষয়টি বাধ্যতামূলক থাকছে। জাতীয় উদ্যানের ক্ষেত্রে হাতি সাফারি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
Related Articles
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা লাগানোর প্রস্তুতি রাজ্যের।
কলকাতা, ৩০ আগস্ট:- যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য প্রায় ৩৮ লক্ষ টাকা মঞ্জুর করল রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে খবর এই নিয়ে শিক্ষা দফতরের প্রস্তাব অর্থ দফতরের বিচারাধীন ছিল। অর্থ দফতর সেই প্রস্তাব বিবেচনা করে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ক্যামেরা লাগানোর জন্য ৩৭ লক্ষ ৩৮ হাজার ৪৮৪ টাকা মঞ্জুর করেছে। তবে চূড়ান্ত ভাবে অর্থ বরাদ্দ হতে […]
বিমানবন্দর তৈরির জন্য জোর করে কোন জমি অধিগ্রহণ করা যাবে না জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৭ ফেব্রুয়ারি:- কলকাতা বিমানবন্দরের বিকল্প বিমানবন্দর তৈরীর জন্য জোর করে কোন জমি অধিগ্রহণ করা হবে না। সোমবার উত্তরপ্রদেশ যাওয়ার আগে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন জানিয়েছেন, ‘সিঙ্গুর নন্দীগ্রামের পুনরাবৃত্তি হতে দেব না। কলকাতা বিমানবন্দরের পরিসর বৃদ্ধি করতে ৩০-৪০ কিলোমিটারের মধ্যে বিমানবন্দরের জন্য একলপ্তে কয়েক হাজার একর জমি দরকার। কিন্তু ভাঙর এলাকায় […]
করোনার ৪র্থ ঢেউ সামলাতে যুদ্ধকালীন তৎপরতা স্বাস্থ্য দপ্তরের।
কলকাতা, ২৭ ডিসেম্বর:- করোনা মোকাবিলায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনে আজ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে মক ড্রিল চালানো হয়। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গেছে, তিনদিনের বিশেষ মহড়ার প্রথম দিনে মঙ্গলবার রাজ্যের মোট ৪৪টি সরকারি হাসপাতালে বিশেষ মহড়া চালানো হয়। এর মধ্যে রয়েছে কলকাতার ৫টি হাসপাতাল। এগুলি হল, এস এস কে এম, বেলেঘাটা আইডি, আরজিকর, […]









