উঃ২৪পরগনা,৮ জানুয়ারি:– উত্তর ২৪ পরগনা জেলার জেলা সদর বারাসাতের বারাসাত রেল স্টেশন সংলগ্ন রেল কারশেড এর কাছে আপ লাইন থেকে উদ্ধার হলো তাজা বোমা । পুলিশের অনুমান অত্যন্ত শক্তিশালী বোমা যা ট্রেনকে ডি রেল করতে এবং প্রাণহানি ঘটাতে সক্ষম । স্থানীয় বাসিন্দারা বোমা পড়ে থাকতে দেখে খবর দেয় জিআরপি ও রেল পুলিশকে । ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বোমা উদ্ধার করে । রেললাইনে বোমা পড়ে থাকায় শিয়ালদহ বনগাঁ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকে দীর্ঘক্ষণ।
Related Articles
ফুটবল মাঠে ইচ্ছাকৃত ভাবে কাশলেই এবার লাল কার্ড ।
স্পোর্টস ডেস্ক , ৩ আগস্ট:- এবার থেকে ম্যাচ চলাকালীন বিপক্ষ খেলোয়াড় বা ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আধিকারিকদের সামনে ইচ্ছাকৃতভাবে কাশলেই বিপদ। সেক্ষেত্রে ওই খেলোয়াড়কে সরাসরি লাল কার্ড দেখাতে পারেন রেফারি। অর্থাৎ ম্যাচে আর অংশ নিতে পারবেন না ওই খেলোয়াড়। মাঠের মধ্যে অশালীন আচরণের অন্তর্গত ধরা হবে এই অপরাধকে। তবে অনিচ্ছাকৃতভাবে কেউ যদি কেশে ফেলেন, সেক্ষেত্রে […]
আজাদ হিন্দ এক্সপ্রেস থেকে উদ্ধার চোরাই ফোন। গ্রেফতার মালদহের যুবক।
হাওড়া,২৩ জানুয়ারি:- আগামী ২৬ জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে দেশের প্রতিটি স্টেশন। হাওড়া স্টেশনেও নিরাপত্তা বাড়ানো হচ্ছে। কয়েকদিন আগে থেকেই বিভিন্ন দূরপাল্লার ট্রেনে চিরুনি তল্লাশি শুরু করেছে আরপিএফ এবং জিআরপি। ইতিমধ্যেই হাওড়া স্টেশনে বিভিন্ন দূরপাল্লার ট্রেনে তল্লাশি চলছে। প্রজাতন্ত্র দিবসের আগে তল্লাশি চালানোর সময় বুধবার হাওড়া স্টেশনে একটি দূরপাল্লার […]
ছটপুজো উপলক্ষে হাওড়ায় গঙ্গার ঘাট জলপথে পরিদর্শন করলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার।
হাওড়া, ১০ নভেম্বর:- ছটপুজো উপলক্ষে হাওড়ায় গঙ্গার ঘাট জলপথে পরিদর্শন করলেন হাওড়া সিটি পুলিশের কমিশনার সি সুধাকর। উপস্থিত ছিলেন ডিসি হেড কোয়ার্টার, ডিসি সাউথ, ডিসি নর্থ ও এসিপি সেন্ট্রাল। ছট পুজো উপলক্ষে এবার পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে। এবিষয়ে ডিসি হেড কোয়ার্টার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, ছট পুজোর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন হাওড়া […]









