স্পোর্টস ডেস্ক , ১৮ সেপ্টেম্বর:- বিগত পাঁচ মাসে প্রথমবার র্যাংকিং প্রকাশ করল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। অর্থাৎ, অতিমারী-লকডাউন পরবর্তী সময় এই প্রথম পুরুষদের ফুটবলের বিশ্ব ক্রমতালিকা প্রকাশ করল ফিফা। আর প্রকাশিত নয়া র্যাংকিংয়ে শীর্ষেই রয়েছে বেলজিয়াম। শুধু বেলজিয়াম নয়, লকডাউন পূর্ববর্তী সময় প্রথম চারে থাকা সবক’টি দলেরই অবস্থান অপরিববর্তিত রয়েছে। ক্রমতালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। তৃতীয় এবং চতুর্থস্থানে রয়েছে যথাক্রমে ব্রাজিল এবং ইংল্যান্ড। তবে পঞ্চমস্থানে থাকা রোনাল্ডোর পর্তুগালের অবস্থানের উন্নতি হয়েছে কিছুটা। লকডাউনের আগে প্রকাশিত সর্বশেষ ক্রমতালিকায় নেশনস লিগ ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ছিল সপ্তমস্থানে। অর্থাৎ, দু’ধাপ উন্নতি করে নয়া তালিকায় পাঁচে উঠে এসেছে তারা। ব্রাজিল বাদে র্যাংকিংয়ে প্রথম পাঁচে থাকা ইউরোপের সবক’টি দেশই নেশনস লিগে সম্প্রতি অভিযান শুরু করেছে। সেখানে প্রথম দু’ম্যাচের ফলাফল নিঃসন্দেহে প্রতিফলিত হয়েছে র্যাংকিংয়ে।
Related Articles
শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রেসিডেন্ট মহারাজ।
হাওড়া, ৯ মার্চ:- শারীরিক অসুস্থতা নিয়ে বুধবার সকালে পিয়ারলেস হাসপাতালে ভর্তি হলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দজি মহারাজ। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি বেলুড় মঠ থেকে পিয়ারলেসে পৌঁছান। সূত্রের খবর তিনি বয়সজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রেসিডেন্ট মহারাজ। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করছেন। Post Views: 439
রাজ্যে বৃষ্টির পূর্বাভাস থাকায় শস্যহানি রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশ রাজ্যের।
কলকাতা, ১০ জানুয়ারি:- চলতি সপ্তাহে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস থাকায় শস্যহানি রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজ্য সরকার জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এব্যাপারে রাজ্যের সব জেলাশাসককে চিঠি দিয়ে সতর্ক করে দিয়েছেন। পাশাপাশি জেলা কৃষি অধিকর্তাদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ফসলের সুরক্ষায় কৃষকদের বেশ কিছু দেওয়া হয়েছে। এই সময় বৃষ্টি এবং […]
প্রয়াত বিশিষ্ট বাচিকশিল্পী পার্থ ঘোষ।
কলকাতা, ৭ মে:- বিশিষ্ট বাচিকশিল্পী পার্থ ঘোষ প্রয়াত। দুরারোগ্য ক্যান্সার শনিবার সকালে চিরতরে স্তব্ধ করে দিল যাদু কণ্ঠ। বয়স হয়েছিল ৮৩ বছর।পার্থ ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের উদ্যোগেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, পার্থ ঘোষ। জানা গিয়েছে, ল্যারিংক্সে ক্যানসারে আক্রান্ত শিল্পী গত ১১ এপ্রি লহাওড়ার একটি বেসরকারি […]











