কলকাতা , ১৬ সেপ্টেম্বর:- উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত করার জন্য রাজ্য সরকার আবেদন জানাবে। পাশাপাশি বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের প্রয়োজনীয় জমিও চলতি মাসের মধ্যেই জাতীয় বিমান বন্দর কর্তৃপক্ষ র হাতে তুলে দেওয়া হতে পারে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের জন্য একটি চা বাগানের লিজ বাতিল করে প্রয়োজনীয় জমির বন্দোবস্ত করা হয়েছে। খুব শীঘ্রই তা হস্তান্তর করার বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য কেন্দ্রীয় সরকার নতুন আন্তর্জাতিক বিমানবন্দর বাগডোগরায় নতুন টার্মিনাল ভবন তৈরির জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। পাশাপাশি রানওয়ে সমপ্রসারণের জন্য বাড়তি জমি জোগাড় করার জন্য ক্ষতিপূরণ খাতে আরও ২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
Related Articles
আজ থেকে বিভিন্ন হসপিটালে সেন্টিনাল সার্ভে শুরু করেছে সরকার।
কলকাতা, ২৭ এপ্রিল:- করোনা পরিস্থিতির গতিপ্রকৃতি আরও ভালোভাবে বুঝতে আজ থেকে রাজ্য সরকার বিভিন্ন হাসপাতালে সেন্টিনাল সার্ভে শুরু করেছে। এই পর্যায়ে ২৯ এপ্রিল পর্যন্ত এই সমীক্ষা চলব। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রোজ ২৩টি জেলা ও ৫টি স্বাস্থ্য জেলা থেকে ৪০০ করে, মোট ১২ হাজার নমুনা সংগ্রহ করে কোভিড পরীক্ষার জন্য পাঠানো হবে। এছাড়াও সত্যিই […]
সার্বিক টিকাকরণের আগে কেন্দ্রের কাছে আরও তিনকোটি ডোজ টিকা চেয়ে চিঠি রাজ্যের।
কলকাতা, ২৯ এপ্রিল:- করোনার সার্বিক টিকাকরণের কাজ শুরু করার আগে কেন্দ্রের কাছে আরও ৩ কোটি ভ্যাকসিন চাইলো রাজ্য সরকার। শুক্রবার কেন্দ্রের কাছে আরও ৩ কোটি ভ্যাকসিন চেয়ে চিঠি দেওয়া হয়েছে রাজ্যের তরফে। নবান্ন সূত্রে জানা গেছে ১ তারিখ থেকে শুরু হতে চলা ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত বয়সের রাজ্যের দেড় কোটি বাসিন্দাদের দুটি করে ডোজ […]
সুসময়ে কোপ করোনার , নববর্ষে রুটিরুজির আর্তনাদ পুরোহিতকুলের।
নিজস্ব সংবাদদাতা,১৪ এপ্রিল:- বড্ড কঠিন সময় যাচ্ছে এখন, লকডাউনের ফলে রোজগার সেই কবেই বন্ধ হয়েছে , এতদিন বাড়িতে যে টুকু চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল তা এখন প্রায় শেষ পর্যায়ে , তাই সামনের দিনগুলোতে কি ভাবে সংসার চলবে তা নিয়ে চিন্তিত সবাই,তাই এবার সরকারী সাহায্য চেয়ে আবেদন করলো পুরোহিতেরা।শ্রীরামপুর পৌরোহিত্য কল্যাণ সমিতির […]







