কলকাতা , ১৬ সেপ্টেম্বর:- করোনা আবহে শহরের গঙ্গার ঘাটগুলিতে আগামীকাল মহালয়ার দিন তর্পনের অনুমতি দেওয়া হলেও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এ বছর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশের সঙ্গে বৈঠক করেছে কলকাতা পুরসভা। সামাজিক দূরত্ব বজায় রেখেই এবার তর্পণ করতে হবে। যে কোনো মানুষ গঙ্গার ঘাটে এসে তর্পণ করতে পারেন তবে নিকটবর্তী মানুষের থেকে ন্যূনতম ৬ ফুট দূরত্ব বজায় রেখেই তর্পণ করতে হবে। মুখে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কলকাতা পুলিশের তরফে ঘাটগুলিতে নজরদারি থাকবে। তর্পণকারীদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য থাকবেন পুর আধিকারিক ও প্রশাসকবোর্ডের সদস্যরা। যে কোনোরকম দুর্ঘটনা এড়াতে ঘাটগুলিতে মোতায়েন থাকবে বিপর্যয় মোকাবিলা বাহিনী। কলকাতা পুরসভার তরফে আজ শহরের সব গঙ্গার ঘাটগুলি ভালোভাবে পরিষ্কার করা হয়।
Related Articles
নবান্নের সামনে দুর্ঘটনা।
হাওড়া,১৮ ডিসেম্বর:- নবান্নের সামনে ঘটলো দুর্ঘটনা। দ্বিতীয় হুগলী সেতুর সংযোগকারী রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি ট্যাঙ্কার। এর নিচে আটকে রয়েছেন এক ব্যক্তি। ঘটনাস্থলে পুলিশ। উদ্ধারের চেষ্টা চলছে। Post Views: 444
পদের অপব্যবহার করে সুযোগ নিলেই কড়া ব্যবস্থা, দলের বিধায়কদের স্পষ্ট জানিয়ে দিলেন শীর্ষ নেতৃত্ব।
কলকাতা, ১৪ সেপ্টেম্বর:- রাজনৈতিক পদাধিকারী বা শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধি পদের অপব্যবহার করে ব্যক্তি হিসাবে কেউ সুযোগ নিলে দল তার দায়িত্ব নেবে না বলে তৃনমূল কংগ্রেস দলীয় বিধায়কদের স্পষ্ট জানিয়ে দিয়েছে। বিধানসভায় বিশেষ অধিবেশন শুরুর দিন সেখানে পরিষদীয় দলের বৈঠকে দলের শীর্ষ নেতৃত্ব এই নির্দেশ দিয়েছেন। পাশাপাশি চলতি অধিবেশনে বিধায়কদের প্রতিদিন সঠিক সময়ে হাজিরা দেওয়ার […]
চন্ডিতলা থানার উদ্যোগে বস্ত্র বিতরণ
হুগলি , ২১ অক্টোবর:- হুগলি জেলার চন্ডিতলা থানার উদ্যোগে দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হলো। বুধবার চন্ডিতলা থানার আধিকারিক সুদীপ্ত সাধুখার উদ্যোগে চন্ডিতলা বিধানসভা এলাকার কয়েকশো মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এদিন বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্ডিতলা বিধানসভার বিধায়ক স্বাতী খন্দকার, সি,আই অসীম সরকার ও চন্ডিতলা থানার পুলিশ আধিকারিকরা। পুজোর সময় হাতে নতুন […]










