হাওড়া, ১৪ সেপ্টেম্বর:- হাওড়ার বাঁকড়া কবরপাড়ায় সিপিএমের পার্টি অফিসে রবিবার গভীর রাতে আগুনে ভস্মীভূত হয়ে যায় অফিসে থাকা বেশ কিছু সামগ্রী। সিপিএমের অভিযোগ, পার্টি অফিসে রাতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিরা। কয়েকদিন আগে সেখানে রক্তদান শিবিরের প্যান্ডেলের কাপড়, বাঁশ, প্লাস্টিকের চেয়ার, শহীদ বেদী সব ছিল সেখানে। সেগুলি সবই পুড়িয়ে দেওয়া হয়। তবে গোটা পার্টি অফিসে আগুন ধরেনি। সিপিএমের আরও অভিযোগ, এই ঘটনায় যুক্ত শাসক দলের আশ্রিত দুষ্কৃতিরা। এই নিয়ে সোমবার সকাল থেকে এলাকায় উত্তেজনা ছড়ায়। তবে প্রশাসনের ধারণা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেও রাতে পার্টি অফিসে আগুন লেগে যেতে পারে। কারণ জানতে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Related Articles
রঙিন মাছের ব্যবসায় উৎসাহ দিতে মাছ চাষ ও বিপণনের জন্য অর্থ সহায়তার সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ৩১ আগস্ট:- রাজ্যে রঙিন মাছের ব্যবসায় উৎসাহ দিতে মৎস্য দফতর এধরণের মাছ চাষ ও বিপণনের জন্য অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্বনির্ভর গোষ্ঠী বা মৎস্য সমবায় গুলোকে এই কাজের জন্য মোট খরচের ৬০ শতাংশ বা সর্বাধিক ১৫ লক্ষ টাকা পর্যন্ত অর্থ সহায়তা দেওয়া হবে। ব্যক্তিগত উদ্যোগে রঙিন মাছ চাষ ও বিপণনের জন্য সর্বাধিক ৬ […]
মশা মারতে কামানের উদ্বোধন নবগ্রামে।
হুগলি , ১৪ আগস্ট:- ডেঙ্গু দমনে অত্যাধুনিক প্রযুক্তির ফগ মেশিনের উদ্বোধন করলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল । শুক্রবার নবগ্রাম পঞ্চায়েতের উদ্দ্যোগে নবগ্রাম এলাকায় ডেঙ্গু মোকাবিলায় দুটি নতুন ফগ মেশিন কেনা হয় । এদিন কোন্নগর স্টেশন চত্বরে সেই ফগ মেশিন দুটির উদ্বোধন করেন বিধায়ক প্রবীর ঘোষাল । এই মেশিনের মাধ্যমে নবগ্রামের বিভিন্ন এলাকায় ধোয়া দিয়ে মশা […]
তোলা না পেয়ে মারধর , গরম তেল ঢেলে দেওয়া হল দোকানের কর্মচারীকে।
সুদীপ দাস, ২৪ ফেব্রুয়ারি:- তোলা না পেয়ে দোকানমালিককে মারধর, গায়ে গরম তেল ঢেলে মাথা ফাটিয়ে দেওয়া হলো দোকানের কর্মীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চুঁচুড়ার পাঙ্খাটুলি মোড়ে। পথ অবরোধ স্থানীয়দের। ঘটনাস্থলে পুলিশ। গুরুতরভাবে জখম দোকানের কর্মী সুকান্ত মন্ডল। তাঁর মাথায় চারটি সেলাই পরেছে। গরম তেলে শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। সুকান্ত তাঁর কাকার দোকানে কাজ করতো। দুষ্কৃতিদের […]








