হাওড়া,১১ ফেব্রুয়ারি:- সাঁকরাইলের পাঁচপাড়ায় হাই মাদ্রাসা স্কুলে উত্তেজনা। প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ। NRC এর পক্ষে ছাত্রদের ফর্ম বিলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে পুলিশ ও র্যাফ। জানা গেছে, হাওড়ার পাঁচপাড়ার ওই হাই মাদ্রাসা স্কুলে এনআরসির সমর্থনে স্কুলের ছাত্র-ছাত্রীদের গোপনে ফর্ম ফিল আপ করানো হচ্ছিল। খবরটি জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় ওই স্কুল চত্বরে। প্রধান শিক্ষককে অবিলম্বে গ্রেফতারের দাবি করেছে ছাত্রছাত্রীর পরিবার। এনআরসি’র পক্ষে ছাত্র ছাত্রীদের ফর্ম ফিআপ করানো হচ্ছে এই অভিযোগে উত্তাল হয়ে ওঠে পাঁচপাড়ার হাই মাদ্রাসা স্কুল। জনতাকে ছত্রভঙ্গ করতে নামাতে হয় র্যাফ।
অভিযোগ স্কুলের টিচার ইনচার্জ একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে স্কুলের নবম ও দশম শ্রেণীর ছাত্রদের এনআরসির পক্ষে ফর্ম ফিল আপ করিয়েছেন। শুধু তাই নয় স্কুলের পরিচালন সমিতিকেও এব্যাপারে কিছু জানানো হয়নি। কয়েক হাজার অভিভাবক ও স্থানীয় বাসিন্দা এদিন স্কুল ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। টিচার ইনচার্জকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এই দাবিতে বিক্ষোভ চলে।Related Articles
ট্রাকে হ্যান্ড স্যানিটাইজারের স্টিকার লাগিয়ে মানুষ পাচার করছে একদল স্বার্থন্বেষী ব্যক্তি !
বীরবূম,৪ মে:- লকডাউনের স্বার্থকতা কোথায় ? কেন এর গম্ভীরতা বুঝতে পারছেন না সকলে ? তা না হলে ট্রাকে হ্যান্ড স্যানিটারের স্টিকার লাগিয়ে মানুষ পাচার করছে একদল স্বার্থন্বেষী ব্যক্তি ! বীরভূমের সিউড়ির তারাপুর গ্রামে পুলিসের জালে ধরা পড়ল এক ট্রাকভর্তি মানুষ। জানা গিয়েছে, তাঁরা কলকাতা থেকে ঝাড়খণ্ডে পালানোর চেষ্টা করছিলেন। লকডাউনে বন্ধ যানচলাচল। বিভিন্ন জায়গায় চলছে […]
নিরাপত্তায় সুরক্ষিত পুজোর তকমা পাচ্ছে এবারের পুজো।
কলকাতা, ১৭ অক্টোবর:- সাম্প্রতিককালে পথ নিরাপত্তা নিরিখে সবথেকে সুরক্ষিত পুজোর তকমা পাচ্ছে এবছরের পুজো। ছোটখাটো হোক প্রাণঘাতী এ বছর পুজোর কলকাতায় পথ দুর্ঘটনার পরিমাণ কমেছে তাৎপর্যপূর্ণভাবে।তৃতীয়া থেকে দশমী পর্যন্ত সময়ের নিরিখে গত তিন বছরের মধ্যে এ বছরই সবথেকে কম দুর্ঘটনা ঘটেছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।পুলিশ প্রশাসনের সতর্ক নজরদারি এবং ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর […]
কোভিড সংক্রমণ ঠেকাতে শহরের গৃহহীনদের নিজস্ব আবাসগৃহে পাঠাতে উদ্যোগ হাওড়া পুরসভার।
হাওড়া , ২২ সেপ্টেম্বর:- কোভিড সংক্রমণ ঠেকাতে শহরের গৃহহীনদের নিজস্ব আবাস গৃহে পাঠাতে উদ্যোগ নিল হাওড়া পুরসভা। ইতিমধ্যেই হাওড়ায় জেলা প্রশাসনের তৎপরতায় একটু একটু করে কমছে করোনা সংক্রমণের হার। গত বৃহস্পতিবার জারি করা কন্টেনমেন্ট জোনের তালিকা অনুযায়ী হাওড়া পুরসভা এলাকায় কমেছে কন্টেনমেন্ট জোনের সংখ্যাও। সাফল্যের সেই হার ধরে রাখতে এবার শহরের নানা অংশে থাকা গৃহহীনদের পুরসভার […]







