কলকাতা , ১১ সেপ্টেম্বর:- হাসপতালে ভর্তি সংকটজনক কোভিড রোগীর শারীরিক অবস্থা তাদের পরিবারকে জানাতে স্বাস্থ্য দপ্তর এসএমএস পরিষেবা শুরু করেছে। রোগীর শারীরিক অবস্থার হল হকিকত এক ঘণ্টা অন্তর অন্তর এসএমএসের মাধ্যমে তা রোগীর পরিজনদের জানানো হবে। ইতিমধ্যে বেলেঘাটা আইডি এবং এম আর বাঙুর হাসপাতালে বিশেষ ব্যবস্থা চালু হয়েছে। পর্যায়ক্রমে এই মাসের মধ্যেই রাজ্যের সব সরকারি কোভিড হাসপাতালকে যুক্ত করা হবে। রাজ্যের সব সরকারি-বেসরকারি কোভিড হাসপাতালকে কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় আগেই আনা হয়েছে। এবার গুরুতর অসুস্থ হয়ে ভেন্টিলেশন বা আইসিইউতে থাকা রোগীদের পরিবারের উদ্বেগ কিছুটা কমাতে মোবাইলে মেসেজ করা হবে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডা অজয় চক্রবর্তী বলেন, রোগী ভেন্টিলেশনে থাকলে পরিবারের উৎকন্ঠা বাড়ে। আত্মীয়রা চিন্তায় থাকেন। এই জন্য এই ব্যবস্থা চালু হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের পাঠানো বার্তায় রোগীর পালস রেট, রক্তে অক্সিজেনের অবস্থা-সহ কয়েকটি বিষয়ের উল্লেখ থাকবে। তবে রোগীর নামের জায়গায় থাকবে আইডি নম্বর।
Related Articles
প্রকল্প দুয়ারে সরকারঃ রাতে গরম চা, বিস্কুট, পানীয় জলের বন্দোবস্ত করলো তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা।
হাওড়া, ৯ সেপ্টেম্বর:- দুয়ারে সরকার ক্যাম্পে রাত থেকে লাইনে দাঁড়ানো সাধারণ মানুষের হাতে হাতে গরম চা, বিস্কুট, পানীয় জল তুলে দিচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা। বুধবার রাতে এমনই ছবি দেখা গেল হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্র এলাকায়। সাঁত্রাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন এবং বেতড় বরো অফিসের দুয়ারে সরকার ক্যাম্পে শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা সাধারণ মানুষের জন্য […]
স্নাতকোত্তরের সমস্ত ফি মকুব করল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কলকাতা, ২৭ আগস্ট:- রাজ্যের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে পথ দেখাল কলকাতা বিশ্ববিদ্যালয়। স্নাতকোত্তরের সমস্ত ফি মকুব করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয়ের তরফে সেকথা জানানো হয়েছে। জানানো হয়েছে, মার্কশিট বা গ্রেডশিট তোলা বা সেমেস্টার দেওয়ার জন্য কোনও ফি দিতে হবে না। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলেই ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। […]
বেলঘড়িয়ায় পুলিশকে চাকরি ছেড়ে সবজি বিক্রির নিধান দিলীপ ঘোষের।
ব্যারাকপুর , ১২ সেপ্টেম্বর:- পশ্চিমবঙ্গে পুলিশ অফিসারেরা জল্লাদের মত কাজ করছেন। তারা দিদিমণির বন্ধু হতে পারেন,কিন্তু তারা আমাদের বন্ধু হতে পারেন না। শনিবার সকালে কামাহাটির বাদামতলায় চা পে চর্চা অনুষ্ঠানে যোগ দিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি কার্যত হুশিয়ারি দিলেন শাসকদলের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় […]







