শিলিগুড়ি , ১০ সেপ্টেম্বর:- বুধবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ায় অভিযান চালায় ফাঁসিদেওয়া থানার পুলিশ। এরপর সেখানে একটি পেঁয়াজ বোঝাই গাড়ি আটক করে তল্লাশি চালায়। এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রচুর পরিমাণে নকল মদ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম বিশ্বজিৎ রায়। সে ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া নকল মদ বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। ধৃতকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন ফাঁসিদেওয়া থানার পুলিশ।
Related Articles
উত্তরপাড়া কোতরং পুরসভায় করোনার থাবা।
হুগলি , ১৮ জুলাই:- উত্তরপাড়া কোতরং পুরসভার ১বিদায়ী কাউন্সিলর সহ দুজন পুরকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত।শনিবার সেকথা জানালেন পুরসভার প্রশাসক দিলীপ যাদব।পুরসভা এই মুহূর্তে বন্ধ না হলেও পুরসভার কাজ চলবে,পুরসভার সকল কর্মী ও বিদায়ী কাউন্সিলরদের করোনা টেস্ট করা হবে বলে জানালেন উত্তরপাড়া কোতরং পুরসভার বর্তমান পুরপ্রশাসক দিলীপ যাদব। Post Views: 538
সমুদ্রে নৌকো ও ট্রলার ডুবির ঘটনা আটকাতে নতুন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- রাজ্য সরকার মাঝ সমুদ্রে নৌকা ও ট্রলারডুবির ঘটনা আটকাতে নতুন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় মহাকাশ গবেষনা সংস্থা, ‘ইসরো’-র থেকে প্রযুক্তি সহায়তা নেওয়া হচ্ছে। মৎস্য দফতর সূত্রে জানা গেছে ট্রলারে দুর্ঘটনা ঠেকাতে ইসরোর উদ্ভাবিত এই দ্বিপাক্ষিক যোগযোগ বা ‘টু ওয়ে কমিউনিকেশন’ প্রযুক্তি বিশেষ ভাবে কার্য্যকর। এর মাধ্যমে ট্রলারে বিশেষ ধরনের ডিভাইস বসানো […]
প্রতিবেশী শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার যুবক।
হুগলি, ৩০ ডিসেম্বর:- প্রতিবেশী ৭বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার যুবক। ঘটনায় অসুস্থ হয়ে ওই শিশুকন্যা চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হুগলীর পান্ডুয়া থানার অন্তর্গত দ্বারবাসিনী এলাকায়। অভিযুক্তের নাম সুজন বাউল দাস(২৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর বুধবার সন্ধ্যায় টিভি দেখানোর প্রলোভন দেখিয়ে ওই শিশুকন্যাকে নিজের ঘরে নিয়ে আসে সুজন। এরপর […]










