হাওড়া , ১৭ জানুয়ারি:- হাওড়া স্টেশন চত্বর থেকে উদ্ধার হলো ক্যামেরা ও অন্যান্য সামগ্রী সহ একটি ব্যাগ। যার ব্যাগ তাঁর হাতে তা তুলে দিয়েছে হাওড়া সিটি পুলিশ। শনিবার রাতে উদ্ধার হয় ব্যাগটি। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন রাত প্রায় পৌনে এগারোটা নাগাদ হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স চত্ত্বর এলাকার যাত্রী নামার জায়গায় পড়েছিল ব্যাগটি। সেখানে কর্তব্যরত পুলিশের এক সিভিক ভলেন্টিয়ার্স কর্মী ব্যাগটি পড়ে থাকতে দেখেন। তা দেখেই তিনি ব্যাগটি থানায় নিয়ে আসেন। ব্যাগ খুলে দেখা যায় সেখানে ক্যামেরা এবং অন্যান্য জিনিসপত্র রয়েছে। এই ঘটনার প্রায় এক ঘণ্টা পর কলকাতার বাঘাযতীনের বাসিন্দা বিবেক মুখোপাধ্যায় থানায় ছুটে আসেন। ব্যাগ হারানোর বিষয়টি পুলিশকে জানান। এরপর থানায় তিনি তাঁর ব্যাগটি চিহ্নিত করেন। পরে নির্দিষ্ট প্রমাণ দেখে পুলিশ বিবেকবাবুর হাতে ব্যাগটি তুলে দেন।
Related Articles
বিশ্ববিদ্যালয় পরিচালনায় রাজ্যপালের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ শিক্ষামন্ত্রীর।
কলকাতা, ৮ সেপ্টেম্বর:- মুখ্য়মন্ত্রী ধৈর্য্য দেখাচ্ছেন কিন্তু ধৈর্য্যের একটা সীমা আছে। এবার রাজ্যপালকে সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিশ্ববিদ্যালয়ের পরিচালনা,পরিকাঠামো, আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে শিক্ষামন্ত্রী শুক্রবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের সঙ্গে বৈঠক করেন। রাজ্যপালের তরফে রেজিস্ট্রারদের বৈঠকে যেতে নিষেধ করা হয়।ফলে বৈঠক নিয়ে বিশেষ জল্পনা তৈরি হয়েছিল। শিক্ষা দফতর সূত্রে খবর ৩০ টি বিশ্ববিদ্যালয়ের […]
ডোমজুড়ে স্ন্যাকসের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড।
হাওড়া, ৩ নভেম্বর:- ডোমজুড়ের নিউ কোরোলার স্ন্যাকসের (চিপসের) কারখানায় আগুন। দুপুর ১২টা নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন কাজ করছে। বিধ্বংসী অগ্নিকাণ্ড। জলের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার অভিযোগ। আরো দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। আগুন নেভানোর চেষ্টা চলছে। Post Views: 376
একের পর এক দুর্ঘটনা, তবুও চিনা মাঞ্জার রমরমা হুগলি জেলা জুড়ে।
হুগলি, ১৭ সেপ্টেম্বর:- বিশ্বকর্মা পূজার আগে উত্তরপাড়া শহর জুড়ে অবাদে বিক্রি হচ্ছে নিষিদ্ধ চিনা মাঞ্জা! উত্তরপাড়া থানা হিন্দমোটরে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করলো বিপুল পরিমাণে চিনা মাঞ্জা,আটক ২। উত্তরপাড়া থানা অভিযান চালিয়ে উদ্ধার বিপুল পরিমাণে নিষিদ্ধ চিনা মাঞ্জা বা নাইলন সুতো। বিশ্বকর্মা পুজোর আগেই হিন্দমোটর এলাকায় রমরমিয়ে চলছিল চিনা মাঞ্জা বিক্রি। ক্যামেরায় সেই ধরা পড়ার পর […]











