ব্যারাকপুর, ২৯ নভেম্বর:- শুভেন্দুদা-র মতো নেতৃত্ব দলে এলে খুব ভালো হবে। রবিবার খড়দহ মন্ডল-৩ মহিলা মোর্চার উদ্যগে নিউ ব্যারাকপুর থানার সাজিরহাটে আয়োজিত মন কি বাত অনুষ্ঠানে এসে এমনটাই বললেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। এদিন তিনি বলেন, শুভেন্দু দক্ষ সংগঠক। শাসকদল ও অন্যন্য দল থেকে অনেকেই বিজেপিতে আসতে চাইছেন। কারন, এখানে কাজ করার অনেক জায়গা আছে। তার অভিযোগ, এখানে খুন করে সুইসাইড বলে চালানো হচ্ছে। ইতিমধ্যে ১২৮ জন দলীয় কার্যকর্তা খুন হয়েছেন। বিজেপি নেত্রীর দাবি, জনতা পার্টিকে কেউ আর আটকাতে পারবে না। ২০২১ সালে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। এদিন ওই অনুষ্ঠানে ৩০০ জন দুঃস্থ মানুষকে কম্বল প্রদান করা হয়।
Related Articles
হাওড়ায় মন্দির থেকে বিগ্রহ চুরি। পরে উদ্ধার।
হাওড়া, ২৩ মে:- হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় জি টি রোডের উপরে একটি মন্দির থেকে বিগ্রহ চুরির ঘটনা ঘটে। রবিবার সাতসকালে স্থানীয় বাসিন্দারা সেখানে এসে দেখেন মন্দির থেকে মূর্তিটি চুরি গেছে। খবর দেওয়া হয় গোলাবাড়ি থানায়। কিছুক্ষণের মধ্যেই গোলাবাড়ি থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। তারা তদন্ত শুরু করেন। বিভিন্ন জায়গায় লাগানো সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হয়। […]
ফের করোনার হদিস কোচবিহারে, নতুন করে আক্রান্ত দিনহাটায় ১৯ ।
কোচবিহার , ১২ জুলাই:- সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে কোচবিহার জেলাতেও বেড়েই চলেছে মারণ ভাইরাস করোনা সংক্রমণের সংখ্যা। ক্রমশ পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। গতকালের পর জেলায় ফের নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৪৬। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩০২। মোট অ্যাক্টিভ কেস ৪৬ জন। এদিন […]
আন্দোলনে ল-ক্লার্করা অবরোধ শ্রীরামপুরে।
হুগলি, ২২ সেপ্টেম্বর:- পশ্চিমবঙ্গ ল ক্লার্কস এ্যাসোসিয়েশন পক্ষ থেকে ১৩ দফা দাবিতে শ্রীরামপুরের বটতলার জিটি রোড অবরোধ করে প্রতিবাদে সামিল কর্মীরা।প্রায় আধা ঘন্টা বেশি সময় ধরে অবরোধ চলে। তবে তাদের দাবি না মানা হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুমকিও দেয় তারা। Post Views: 663







