হুগলি , ৪ সেপ্টেম্বর:- শাসক দলের গুন্ডারা পুলিশ প্রশাসন কে নিয়ে বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালাচ্ছে। শুক্রবার শ্রীরামপুর আদালত চত্বরে গণতন্ত্র বাঁচাও কর্মসূচির মঞ্চ থেকে তৃণমূল ও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হলো বিজেপি নেতৃত্ব। বিজেপির রাজ্য নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় এদিন শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ধর্নায় যোগ দিয়ে বলেন, রাজ্য জুড়ে গণতন্ত্র বাঁচাও কর্মসূচি পালিত হচ্ছে। পুলিশকে সঙ্গে নিয়ে শাসক দলের গুন্ডারা আমাদের কর্মীদের খুন করছে। কোথাও পুলিশ পিটিয়ে মারছে। বিজেপি রুখতে চাইছে। এর বিরুদ্ধে বিজেপির আন্দোলন চলবে। পাশাপাশি একই দাবিতে চুঁচুড়াতেও গণতন্ত্র বাঁচাও কর্মসূচী পালন করে বিজেপি। হুগলি সাংসদ লকেট চট্টোপাধ্যায় চুঁচুড়া সদর মহকুমা শাসককে স্মারক লিপি জমা দেন আর অভিযোগ করেন রাজ্যে গণতন্ত্র নেই। বিজেপি নেতা কর্মিরা খুন হচ্ছে। শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা বেহাল।রাজ্যে কাজ নেই তাই পরিযায়ী শ্রমিকরা আবার ফিরে যাচ্ছে।
Related Articles
ভ্যাকসিন দুর্নীতি ইস্যুতে হাওড়া গ্রামীণে বিজেপি যুব মোর্চার অবস্থান বিক্ষোভ।
হাওড়া, ১৯ জুলাই:- ভ্যাকসিন দুর্নীতি ইস্যুতে সোমবার ভারতীয় জনতা যুব মোর্চা হাওড়া জেলা (গ্ৰামীণ) এর উদ্যোগে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। ভ্যাকসিন দুর্নীতির অভিযোগ তুলে এর প্রতিবাদে আন্দোলনে সামিল হন যুব মোর্চার সমর্থকেরা। হাওড়া গ্রামীণ বিজেপি যুব মোর্চার নেতৃত্বে এদিন সকাল থেকেই হাওড়া গ্রামীণের আমতা হাসপাতালের সামনে ওই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এই কার্যক্রমে হাওড়া গ্রামীণ […]
এবার এনসিসির ধাঁচেই স্কুলে স্কুলে জয়হিন্দ বাহিনী গড়ার পরিকল্পনা।
কলকাতা, ১ নভেম্বর:- এনসিসির ধাঁচে রাজ্যের স্কুলে স্কুলে জয় হিন্দ বাহিনী গড়ে তোলার পরিকল্পনা রূপায়নে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মত ওই বাহিনী গঠনের বিষয়ে আলোচনা করতে বুধবার নবান্নে উচ্চ পর্যায়ের এক বৈঠক ডাকা হয়েছে। প্রত্যেক জেলার জেলাশাসক কে ওই বৈঠকে ভার্চুয়াল ভাবে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এই বাহিনী […]
বিশ্বকর্মা পুজোয় মর্মান্তিক ঘটনা বেলুড়ে। ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে বাজের শব্দে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু কিশোরের।
হাওড়া, ১৭ সেপ্টেম্বর:- বিশ্বকর্মা পুজোয় মর্মান্তিক ঘটনা ঘটে গেল হাওড়ার বেলুড়ে। বাড়ির তিনতলার ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে বাজের বিকট শব্দে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হলো এক কিশোরের। নিজেদের বাড়ির ছাদেই সে ঘুড়ি ওড়াচ্ছিল। হঠাৎই বাড়ির কাছাকাছি কোথাও বাজ পড়ে। আলোর ঝলকানি এবং বাজের শব্দে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় জিৎ হাজরা ওরফে রাজ নামের ওই […]








