কলকাতা , ৪ সেপ্টেম্বর:- করোনায় মৃত রোগীর পরিবারের কাছ থেকে বাড়তি টাকা দাবি করার অভিযোগে রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন কলকাতার রুবি হাসপাতালকে দোষী সাব্যস্ত করেছে । কমিশনের প্রধান প্রাক্তন বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় শুনানিতে রোগীর পরিবার ও হাসপাতাল দুপক্ষের বক্তব্য ও নথিপত্র পরীক্ষার পর রোগীর পরিবারের পক্ষে রায় দেন । জানা গেছে, উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ার বাসিন্দা বৃদ্ধা দীপালি বন্দ্যোপাধ্যায় করোনা আক্রান্ত হয়ে প্রায় ১৪ দিন রুবি জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, নিম্নবিত্ত পরিবারের ওই রোগীর ভর্তির সময় ২.২৫ লক্ষ টাকা জমা নেওয়া হয়। রোগীর মৃত্যুর পর আরও ৩.৯২ লক্ষ টাকা দাবি করা হয়েছে বলে অভিয়োগ। রোগীর পরিবার তাঁদের পক্ষে অত টাকা মেটানো সম্ভব নয় বলে জানিয়ে দেওয়ার পরই হাসপাতালের তরফে তাদের হুমকি দেওয়া হতে থাকে বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখার পর কমিশন রায় দিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর পরিবারের কাছ থেকে ২.৭২ লক্ষ টাকা অতিরিক্ত দাবি করেছিল। রোগীর পরিবার চিকিৎসা খরচ বাবদ শুধুমাত্র ওই হাসপাতালকে আর ১ লক্ষ ২০ হাজার টাকা দিতে হবে । ৫,০০০ টাকার মাসিক কিস্তিতে ওই টাকা মিটিয়ে দেওয়া যাবে। এই রায় হাসপাতাল ও রোগী পরিবার উভয় পক্ষই মেনে নিয়েছে বলে বিচারপতি বন্দ্যোপাধ্যায় জানান। অন্যদিকে, এদিন স্বাস্থ্য কমিশন আরও একটি অভিযোগ খতিয়ে দেখে। গত ৩ জুলাই এক অন্তঃসত্ত্বা মহিলা অসুস্থ হয়ে বেহালার এক বেসরকারি হাসপাতালে ভরতি হন। সেখানে তাঁকে আয়রন ইঞ্জেকশন দেওয়া হয়। পরিবারের অভিযোগ, ওই ইঞ্জেকশন দেওয়ার পরই অন্তঃসত্ত্বা তরুণীর মৃত্যু হয়। এদিন সেই অভিযোগ খতিয়ে দেখে কমিশনের তরফে হাসপাতালে সেসময় কর্মরত স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বিশেষজ্ঞ এবং যিনি ইঞ্জেকশন দিয়েছেন, তাঁদের সকলের বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
Related Articles
বাঙ্গাল মাঙ্গো তো বাঙ্গাল কি জনতা থাপ্পড় দেঙ্গে। চির দেঙ্গে। উখার কে ফেক দেঙ্গে – মদন মিত্র।
হাওড়া , ৬ ফেব্রুয়ারি:- “দুধ মাঙ্গো তো ক্ষীর দেঙ্গে, বিজেপিওয়ালো ইয়াদ রাখো বাঙ্গাল মাঙ্গো তো বাঙ্গাল কি জনতা থাপ্পড় দেঙ্গে। চির দেঙ্গে। উখার কে ফেক দেঙ্গে।” ৫৪ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ডাকে শুক্রবার সন্ধ্যায় এক জনসভায় ওই মন্তব্য করেন তৃণমূল নেতা মদন মিত্র। বালির বিনয় বাদল দীনেশ নগর মন্দির প্রাঙ্গনে ডুমুরজলার রবিবারের জনসভার প্রস্তুতি হিসেবে […]
দোল ও হোলি উপলক্ষে একদিন ছাড়া নৈশকালীন বিধিনিষেধের মেয়াদ বহাল থাকছে মাস জুড়ে।
কলকাতা, ১৫ মার্চ:- রাজ্যে কোভিড সংক্রমণ এখন তলানিতে। তা সত্ত্বেও সতর্কতামূলক ব্যবস্থা এখনই সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে নারাজ রাজ্য সরকার। দোল ও হোলি উৎসব উপলক্ষে একদিন ছাড় দেওয়া ছাড়া নৈশকালীন বিধিনিষেধের মেয়াদ বহাল থাকছে মার্চ মাস জুড়ে। মঙ্গলবার রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে বিধি নিষেধের মেয়াদ ৩১ শে মার্চ পর্যন্ত বৃদ্ধি করেছে। এই সময় রাত ১২টা […]
ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক করে রাজ্যকে চিঠি দিল কেন্দ্র, সব রকম সহায়তার আশ্বাস।
কলকাতা, ২১ মে:- করোনা সংকটের আবহেই সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস এর প্রেক্ষিতে স্বাস্থ্য পরিকাঠামোয় অতিরিক্ত নজর দিতে কেন্দ্রীয় সরকার রাজ্য কে অনুরোধ জানিয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মুখ্য সচিবদের চিঠি লিখে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভুষণ আজ এই অনুরোধ জানান। ঝড়ের গতিপথে থাকতে পারে এমন সব রাজ্যগুলির উপকূলবর্তী এলাকার […]









