হাওড়া , ২২ আগস্ট:- হাওড়া বালি থেকে উদ্ধার হল প্রায় ৬ ফুট দৈর্ঘ্যের একটি সাপ। স্থানীয় এক ক্লাবের সদস্যরা প্রথমে দেখতে পান ওই সাপটিকে। শুক্রবার সন্ধ্যা নাগাদ বালির পি এন বোস রোড ও পদ্মবাবুর রোড এর মাঝে সাপটিকে দেখতে ওই ক্লাবের সদস্যরা। ক্লাব সদস্য নন্দন মিত্র জানান, ক্লাবে বন্ধুদের সঙ্গে গল্পগুজব করার সময় তিনিই প্রথম দেখতে পান সাপটিকে। প্রথমে এটিকে বিষধর সাপ বলে মনে হয়েছিল তাঁদের। তারপর সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দি করা হয়। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরকে। বনদপ্তর তাঁদের জানায়, ওটি দাঁড়াশ সাপ। এই সাপের কোন বিষ নেই। এই জাতীয় সাপের কোন বিষ থাকে না। এরপরই সেই সাপটিকে নিয়ে স্থানীয় একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগেও নন্দনবাবু দুটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার করেছিললেন। একটি সাপকে বনদপ্তর এর হাতে তুলে দিয়েছিলেন তিনি। আরেকটি সাপটিকে জঙ্গলে ছেড়ে দিয়েছিলেন।
Related Articles
মন্ত্রীর হোর্ডিং, প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলার অভিযোগ তাঁরই দলের যুব নেতার অনুগামীদের বিরুদ্ধে।
হাওড়া, ২৩ আগস্ট:- প্রতিষ্ঠা দিবসের আগে দলেই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। হাওড়ায় আন্দুলের কলেজে অরূপ রায়ের প্ল্যাকার্ড ছেঁড়ার অভিযোগ উঠল দলেরই যুব নেতার অনুগামীদের বিরুদ্ধে। আন্দুলের প্রভু জগবন্ধু কলেজের সামনে মন্ত্রী অরূপ রায়ের বিশালাকার প্ল্যাকার্ড ছেঁড়াকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা তৈরি হয়। আরও অভিযোগ, এর গত এক মাস আগেও এমন ঘটনা ঘটেছিল। সেটা নিয়ে কলেজ কর্তৃপক্ষকে জানানো […]
বাজি তৈরি ও বিক্রির জন্য এক মাসের সাময়িক লাইসেন্স দেওয়ার পরিকল্পনা।
কলকাতা, ৮ সেপ্টেম্বর:- বে-আইনি বাজি কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করা শ্রমিকরা আচমকাই যাতে পুজোর আগে কর্মহীন হয়ে না পড়েন, সেকারণে তাঁদের বাজি তৈরি এবং বিক্রির একমাসের সাময়িক লাইসেন্স দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। ঠিক হয়েছে, এই এক মাসের জন্য জেলায় জেলায় একটা বড় খোলা জায়গা ঠিক করে দেওয়া হবে। সেখানে গিয়ে এই শ্রমিকরা বাজি তৈরি […]
আগামীকাল আদ্যাপীঠ দর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১২ জুন:- মঙ্গলবার আদ্যাপীঠ দর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলের দিকে আদ্যাপীঠ মন্দিরে যেতে পারেন তিনি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আদ্যাপীঠ মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। এছাড়া তার অন্য কোনও কর্মসূচির কথা এ পর্যন্ত জানা যায়নি। মুখ্যমন্ত্রী সকলকে ঘিরে আদ্যাপীঠ এবং সংলগ্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হয়েছে। Post Views: 396









