হাওড়া , ২০ আগস্ট:- করোনা আতঙ্কে আত্মঘাতী এক যুবক। আজ সকালে ঘটনাটি ঘটে হাওড়া সালকিয়ায় । পুলিশ সূত্রে খবর মনোজ দুবে নামে বছর পঁয়ত্রিশের ওই যুবককে আজ তার ফ্ল্যাটের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় । মনোজ হাওড়া পুরসভা চাকরি করতেন । এর পাশাপাশি উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় কর্মী ছিলেন । তার পরিবারের লোকেরা জানিয়েছেন মাস খানেক ধরে তিনি করোনা আতঙ্কে ভুগছিলেন । কিছুদিন আগে তার সামান্য জ্বর হয়েছিল । তারপর সেরে যান। করোনা পরীক্ষা করা হলেও তার নেগেটিভ আসে । তার পরিবারের লোকেরা কেউ করোনায় আক্রান্ত ছিলেন না । তার সত্বেও আতঙ্ক কাটছিল না । গতকাল তিনি তাঁর স্ত্রীকে বাপের বাড়িতে রেখে আসেন । এরপরই আজ সকালে সে বাড়িতে আত্মঘাতী হয় । মালিপাঁচঘরা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করেছে।
Related Articles
আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন।
কলকাতা, ৩১ অক্টোবর:- রাজ্য বিধানসভার অধিবেশন কাল শুরু হচ্ছে। ওইদিন দুপুর একটায় অধ্যক্ষের ঘরে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। এরপরে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। তিনটের সময় অধিবেশন শুরু হবে বলে জানা গিয়েছে। ১৮ই নভেম্বর পর্যন্ত অধিবেশন চলবে। তবে এবার বিধানসভার অধিবেশন চলাকালীনই থাকছে কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটা, ছট পুজোর মতো একাধিক উৎসব। উৎসবের দিনগুলিতে বিধানসভার অধিবেশন […]
ভাঙাচোরা রাস্তার খেসারত দিতে হলো স্কুল ছাত্রীকে, দুর্ঘটনায় কেড়ে নিলো ছাত্রীর প্রাণ।
হাওড়া, ৩০ জুলাই:- ভাঙাচোরা রাস্তার খেসারতে প্রাণ গেল স্কুল ফেরত ছাত্রীর। বেহাল রাস্তার জেরে লরির তলায় পিষ্ট হয়ে ওই ছাত্রীর মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে শনিবার সকালে হাওড়ার লিলুয়া থানা এলাকায়। জানা গেছে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় ওই ছাত্রীর। পুলিশ সূত্রে খবর, মৃতা ছাত্রীর নাম লক্ষ্মী তুরি (১৩)। লিলুয়ার সহায়িকা […]
অবশেষে খুলছে রাজ্যের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল।
কলকাতা, ১৪ ফেব্রুয়ারি:- কোভিড়ের নাগপাশ মুক্ত হয়ে অবশেষে খুলে যাচ্ছে রাজ্যের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল। সোমবার বিবৃতি প্রকাশ করে সিদ্ধান্তের কথা জানাল রাজ্য সরকার। আগামী ১৬ তারিখ অর্থাৎ বুধবার থেকে প্রাথমিক, উচ্চ প্রাথমিক ইস্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র খুলে দেওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে নবান্নের তরফে জানানো হয়েছে, স্কুল খোলার নির্দিষ্ট দিনক্ষণ এবং বিধি নিয়ম […]









