স্পোর্টস ডেস্ক, ১৪ আগস্ট:- করোনা যুদ্ধে জয়ী কর্ণাটকের তারকা ব্যাটসম্যান করুণ নায়ার। তিনি আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাব দলের গুরুত্বপূর্ণ সদস্য । করুণ নায়ার গত মাসে COVID-19 এর জন্য পরীক্ষা করেছিলেন , তাতে দেখা যায় তিনি করোনা আক্রান্ত। তবে এখন সুস্থ হয়ে উঠেছেন তিনি। গত ৮ তারিখ তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও এর করোনা আক্রান্ত হওয়ার পর ১৪ দিন সেল্ফ আইসোলেশনে ছিলেন তিনি। সুস্থ হয়ে গেলেও আইপিএলে যোগ দিতে হলে বোর্ডের নিয়ম মেনে তাঁকে আরও তিনবার করোনা পরীক্ষা করাতে হবে । তিনবারের রিপোর্ট নেগেটিভ আসলে তবেই তিনি সৌদি আরব এর উদ্দেশ্যে রওনা হতে পারবেন । আগামী ২০ অগস্ট করুণ নায়ারের কিংস ইলেভেন পঞ্জাব এর হয়ে আইপিএল খেলতে রওনা দেওয়ার কথা। গত দুই মরসুমেও কিংস ইলেভেন পঞ্জাব এর হয়ে সফল ব্যাটসম্যানের ভূমিকা পালন করেছেন করুণ নায়ার।
Related Articles
রাজ্য পুলিশের নয়া ডিজি রাজীব কুমার।
কলকাতা, ২৭ ডিসেম্বর:- জল্পনার অবসান। রাজ্য পুলিশের নয়া ভারপ্রাপ্ত ডিজি হচ্ছেন ১৯৮৯ ব্যাচের আইপিএস আধিকারিক রাজীব কুমার। তিনি বর্তমান ডিজি মনোজ মালব্যর স্থলাভিষিক্ত হচ্ছেন। বর্তমানে তথ্য প্রযুক্তি দফতরের সচিব পদে রয়েছেন রাজীব কুমার। বুধবার ২৭ ডিসেম্বর অবসর নিচ্ছেন বর্তমান ডিজি মনোজ মালব্য। ভারপ্রাপ্ত ডিজির দায়িত্বভার গ্রহণ করবেন রাজীব কুমার। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্য পুলিশের […]
বন্যার গ্রাসে প্রতিমা শিল্পীদের ঘরের পাশাপাশি তৈরি করা প্রতিমাও , আর্থিক সংকটের মুখে শিল্পীরা।
মহেশ্বর চক্রবর্তী, ৪ অক্টোবর:- বন্যার জল কমেছে কিন্তু ভয়াবহ চিহ্ন রেখে গেছে হুগলির আরামবাগ শহরে।বাড়ি ঘর দোকানপাঠ সব ধ্বংস হয়েছে বন্যার করাল গ্রাসে। এই করাল গ্রাস থেকে রেহাই পায়নি প্রতিমা শিল্পীরা।তাদের বাড়ি ঘরের পাশাপাশি মাটির তৈরি দুর্গা প্রতিমা সব বন্যার জলে নষ্ট হয়ে গেছে। ব্যাপক আর্থিক ক্ষতির মুখে তারা। তাছাড়া হাতে গোনা কয়েক দিন পরেই […]
তোলা চেয়ে ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি।
হাওড়া, ৭ এপ্রিল:- পোস্ট অফিসে ঢুকে মহিলা পোস্টমাস্টারের সঙ্গে ঝামেলা, দুর্ব্যবহার থেকে শুরু করে ২ লক্ষ টাকা তোলা চেয়ে ব্যবসায়ীকে হুমকি, বালি মিউনিসিপালিটির কর্মীদের বিভিন্ন সময়ে উত্যক্ত করা সহ একাধিক অভিযোগে হাওড়ার বালি থানার পুলিশ সৌরভ মন্ডল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দুপুরে দেড়টা নাগাদ পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগেও তোলা চেয়ে হুমকির […]









