হাওড়া , ১২ আগস্ট:- দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক রয়েছে। দিল্লির সেনা হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন । প্রণব মুখোপাধ্যায়ের সুস্থতা আরোগ্য কামনা করে হাওড়ায় শীতলা মায়ের মন্দিরে পুজো চলছে। প্রণববাবুর আরোগ্য কামনায় চলছে পুজোপাঠ। যজ্ঞের আয়োজন করা হয়েছে। এবিষয়ে শুভ্রজ্যোতি দাস বলেন, আজ মায়ের মন্দিরে আমরা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আরোগ্য কামনায় পুজো করছি । প্রণববাবু তাঁর কর্মজীবনের দীর্ঘ সময় হাওড়ার ব্যাঁটরা কদমতলা অঞ্চলে ছিলেন । তাঁর পরিবার সকলেই এখানে একসময় থাকতেন । স্বাভাবিকভাবেই প্রণব মুখোপাধ্যায় অসুস্থ এই খবর শোনার পর থেকে এখানকার মানুষ খুবই উদ্বিগ্ন । আজকে হাওড়ায় শীতলা মায়ের মন্দিরে আমরা সাধারণ মানুষ প্রণব মুখোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় পুজো করছি। যজ্ঞ হচ্ছে । ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন উনি দ্রুত সুস্থ হয়ে আবার স্বমহিমায় কর্মক্ষেত্রে ফিরে আসেন। প্রত্যেকে তাঁর আরোগ্য কামনা করছি।
Related Articles
পিকনিকে জয় শ্রী রাম গান বাজানোকে কেন্দ্র করে ধুন্দুমার।
হুগলি , ৩১ জানুয়ারি:- পিকনিকে জয় শ্রী রাম গান বাজানোকে কেন্দ্র করে ধুন্দুমার। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ বিজেপি কর্মীদের। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর বলাগড় থানার সবুজ দ্বীপে। এদিন বলাগরের পিকনিক স্পট সবুজ দ্বীপে বনভোজনের আয়োজন করে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। সেখানে জয় শ্রী রাম গান বাজানো হয়। অভিযোগ এলাকার তৃণমূল নেতারা সেসময় চড়াও হয় বিজেপির […]
হাওড়ায় ফুলমেলার শুভ সূচনা।
হাওড়া, ১২ জানুয়ারি:- হাওড়া ফুলমেলার শুভ উদ্বোধন হল মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্কে। ১২ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় এই মেলার শুভ সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্টরা। উল্লেখ্য, “হাওড়া ফুলমেলা – ২০২৩” এর পরিচালনায় রয়েছে হাওড়া বৃক্ষ ও পুষ্প প্রেমী সংগঠন। ১২ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি এই চার দিন মেলা চলবে। প্রতিদিন […]
রেশনে দেওয়া আটা নিম্নমানের , অভিযোগ তুলে সিঙ্গুর বিডিও অফিসের গেটে বিক্ষোভ গ্রামবাসীদের।
হুগলি,১২ মে:- রেশনে দেওয়া আটা নিম্নমানের। সেই অভিযোগ তুলে সিঙ্গুর বিডিও অফিসের গেটে বিক্ষোভ গ্রামবাসীদের। অভিযোগ রেশনে দেওয়া আটা প্লাস্টিক জাতীয়। সেই আটা মাখার পর তা সম্পূর্ন প্লাস্টিক বা রবারের মতো হয়ে যাচ্ছে। এই অভিযোগ তুলে সিঙ্গুর ব্লক উন্নয়ন আধিকারিকের গেটের বাইরে স্থানীয় বিজেপি সদস্যদের নেতৃত্বে আটা মেখে প্রতিবাদে সামিল গ্ৰামের মহিলারা। কিছুক্ষন পরে সিঙ্গুর […]









