উঃ২৪পরগনা,৩০ মার্চ:- খরদহ স্টেশনে রাতের বেলা অবহেলিত শ্রমিক ও খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়ালো খরদহ টিএমসির হকার্স ইউনিয়ন ও পৌরসভার উপ পৌরপ্রধান সুকান্ত বণিক । করোনা ভাইরাস এর যে সমস্ত বাইরের শ্রমিকরা বাড়িতে যেতে না পারার দরুন খরদহ স্টেশনে আশ্রয় নিয়েছে । তাদের দুবেলা দুটো অন্ন তুলে দিচ্ছেন যুব সমাজ। দিনরাত এক করে অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছে । এরা মনে করেন যতদিন এই লকডাউন করোনাভাইরাস এর জন্য এই অবহেলিত মানুষগুলো খরদহ স্টেশনে থাকবেন । তাদের পাশে দুবেলা দুটো অন্যর যোগান দিয়ে যাবেন । এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ । জাতি ধর্ম নির্বিশেষে এই মানুষের পাশে দাঁড়ানো কে সবাই এক বাক্যে দায়িত্ববোধ ও কর্তব্য বলে মনে করেন।
Related Articles
বালিতে দু:সাহসিক চুরি, গয়না, লক্ষাধিক টাকার সামগ্রী চুরি বলে অনুমান।
হাওড়া, ২৮ ফেব্রুয়ারি:- দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল এবার বালির ১৪ নম্বর পি.কে. গাঙ্গুলী রোডের একটি বাড়িতে। মঙ্গলবার ভোর চারটে নাগাদ ছাদের দরজা ভেঙে তিনটি আলমারি থেকে সোনা ও রূপোর গয়না, নগদ টাকা সহ বহুমূল্য সামগ্রী মিলিয়ে আনুমানিক প্রায় ৪ লক্ষ টাকার উপর চুরি হয় বলে জানা গেছে। ঘটনার তদন্তে নেমেছে বালি থানার পুলিশ। সিসিটিভি ফুটেজও […]
ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ রাজ্যপাল।
কলকাতা, ৫ জানুয়ারি:- রেশন দুর্নীতি মামলায় উত্তর ২৪ পরগনার সন্দেশখালির তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য সরকারের জবাবদীহি তলব করেছেন । ওই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির তীব্র সমালোচনা করে তিনি রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবকে রাজভবনে তলব করেছেন। রাজ্য পুলিশের ডিজিকেও সশরীরে […]
বদলি করা হলো রাজ্যে স্বাস্থ্য অধিকর্তাকে।
কলকাতা, ২৮ এপ্রিল:- বদলি করা হল রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তীকে। তাঁর জায়গায় নতুন স্বাস্থ্য অধিকর্তা হচ্ছেন সিদ্ধার্থ নিয়োগী।করোনা অতিমারি কালে বিগত কয়েক বছর ধরে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার দায়িত্বে ছিলেন অজয় চক্রবর্তী। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য অধিকর্তা বদলির বিষয়টি জানানো হয়। অফিসার অন স্পেশাল ডিউটি হিসাবে তাঁকে শিলিগুড়ির উত্তরকন্যায় নিয়োগ […]









