নদিয়া , ১১ আগস্ট:- দু চোখে স্বপ্ন আর দশটা ছেলে মেয়েদের মত হাসবে খেলবে ওই শিশু কন্যা । কিন্তু এমনি কপাল সে তার দু চোখে দেখতে পায় না । নদিয়ার ধানতলা থানার নপাড়া কামালপুরের বাসিন্দা ভোলা সর্দারের ৭ বছরের শিশু কন্যা । তার চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন কিন্তু হত দরিদ্র বাবা লক ডাউনে নুন আনতে পান্তা ফুরানোর মত অবস্থা । ইতিপুর্বে তার কন্যার জন্য ভোলা বাবু তার সর্বস্ব খুয়িছেন । এত অর্থ কোথা থেকে আসবে । যোগাযোগ হয় দত্তফুলিয়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠন ” মানব বন্ধন ” এর সাথে । তারাই প্রথমে ওই শিশুর জন্য অর্থের চেস্টা করে । প্রথমে হাসখালী ব্লকের বগুলা ভোলামারীর একটি স্বেচ্ছাসেবী সংগঠন অন্তরিন তারা দশ হাজার টাকা দেন । এরপর আস্তে আস্তে বগুলা সহ অন্যন্য স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ্য থেকে ওই শিশুর পাশে এগিয়ে আসার জন্য অর্থ সংগ্রহ করছেন । দত্তফুলিয়ার মানব বন্ধন এর মাধ্যমে ওই শিশুটি কি দেখতে পাবে পৃথিবীর আলো সেটায় এখন লাখ টাকার প্রশ্ন ।
Related Articles
হুগলিতে জেলাশাসকের দপ্তরে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক ডঃ বিশ্বনাথ।
হুগলি, ৩ ডিসেম্বর:- সর্বদলীয় বৈঠক করলেন হুগলি জেলার জন্য নিযুক্ত নির্বাচন কমিশনের অবজারভার ডঃ বিশ্বনাথ। হরিপাল, খানাকুল ও আরামবাগের বিএলও দের সঙ্গেও বৈঠক করেন। সর্বদলীয় বৈঠকে তৃণমূল বিজেপি সিপিআইএম সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পর্যবেক্ষক বিশ্বনাথ বলেন, কতটা কাজ হয়েছে, সেটা জানতে চাওয়া হয় বিএলও দের কাছে। যে কাজ বাকি আছে দ্রুত শেষ […]
তৃতীয় ঢেউ আটকাতে হাওড়া সিটি পুলিশ এলাকায় সপ্তাহে একদিন বাজার বন্ধের সিদ্ধান্ত নিল পুরসভা।
হাওড়া, ৩০ জুন:- করোনার তৃতীয় ঢেউ আটকাতে সব পরিস্থিতির কথা মাথায় রেখে এবার হাওড়া সিটি পুলিশ এলাকায় থানাভিত্তিক সপ্তাহে একদিন করে বাজার বন্ধের সিদ্ধান্ত নিল হাওড়া পুরসভা। করোনা সংক্রমণ ঠেকাতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। প্রতিদিন দুটি করে হাওড়া সিটি পুলিশ থানা এলাকায় বন্ধ থাকবে সব বাজার। তবে ছাড় দেওয়া হয়েছে দুধ ও ওষুধের দোকানকে। […]
কনটেনমেন্ট জোনে লকডাউন চলবে ৭ দিন -মুখ্যমন্ত্রী।
নবান্ন , ৮ জুলাই:- শুধুমাত্র কন্টেনমেইন্ট জোন হিসেবে চিহ্নিত এলাকাতেই আগামী এক সপ্তাহ কঠোরভাবে লকডাউন পালন করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন।নবান্নে আজ প্রশাসন ও বিভিন্ন মেডিকেল কলেজের কর্তাদের সঙ্গে বৈঠকের পরমুখ্যমন্ত্রী বলেন নতুন করে রাজ্যে লকডাউন জারি করা হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে যে প্রচার চালানো হচ্ছে তাতে জনমানসে ভুল বার্তা যাচ্ছে। সার্বিকভাবে […]









