হুগলি , ১২ আগস্ট:- অষ্টম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো হুগলির উত্তরপাড়া থানার নবগ্রাম নবচক্র পাড়া এলাকায় ।মৃত ছাত্রীর নাম শ্রেয়সী দত্ত । বুধবার সকালে নিজের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ছাত্রীর । ডানকুনিতে একটি বেসরকারি স্কুলে অষ্টম শ্রেণীতে পড়তো শ্রেয়সী । মেয়ে কেন হটাৎ এই কান্ড ঘটালো সেটাই ভেবে পাচ্ছে না বাড়ির পরিবার । কানাইপুর ফাড়ির পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে । ঘটনার খবর পেয়ে সেখানে যান নবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্প মজুমদার।তিনি বলেন মৃত ছাত্রী নবগ্রাম পঞ্চায়েতের এক সদস্যের ভাইজি । এত ছোট মেয়ের মৃত্যুতে শোকের ছায়া নেবে এসেছে এলাকায়।
Related Articles
তীব্র গরমে স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনতে শিক্ষাদপ্তরকে অনুরোধ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৭ এপ্রিল:- তীব্র গরম ও তাপ প্রবাহ জনিত পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্যের স্কুল গুলিতে গরমের ছুটি এগিয়ে আনতে মুখ্যমন্ত্রী শিক্ষা দফতরকে অনুরোধ জানিয়েছেন। আগামী ২রা মে থেকে সরকার ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলগুলিতে গরমের ছুটি দেওয়ার জন্য তিনি শিক্ষা সচিবের মাধ্যমে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে আবেদন জানান। বেসরকারি স্কুল গুলিতেও একই সময় যাতে গরমের ছুটি […]
প্রশাসনের অনুমতি ছাড়া ত্রানকেন্দ্র থেকে বাড়ি না ফেরার অনুরোধ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৬ মে:- ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ইতিমধ্যেই রাজ্যে বহু এলাকা প্লাবিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। সকালে নবান্নের কন্ট্রোল রুম থেকে তিনি বলেন, বহু এলাকা ভেসে গিয়েছে। এই তান্ডব এখনো চলবে।১৫ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভরা কোটালের কারণে উপকূল এলাকাগুলিতে প্লাবন বেশি হচ্ছে। যাঁরা ত্রাণ কেন্দ্রে রয়েছেন, তাঁরা যাতে এখনই […]
সচিত্র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আগামীকাল।
কলকাতা, ২১ জানুয়ারি:- রাজ্যের সংশোধিত সচিত্র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী কাল। এদিন সকাল ১১ টা নাগাত এই চূড়ান্ত তালিকা প্রকাশ হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর। চূড়ান্ত ভোটার তালিকা রাজ্যের প্রতিটি জেলা নির্বাচনী আধিকারিক, মহকুমা শাসক বা ERO কার্যালয়ে, প্রতিটি বুথ স্তরে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সাইটে পাওয়া যাবে। এই […]








