হুগলি , ১২ আগস্ট:- এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু । মৃতের নাম ফুলা কুমারি (18)। হুগলির শ্রীরামপুরের নিউ মহেশ এলাকার ঘটনা । স্থানীয়দের অভিযোগ কিছুদিন আগেই এই এলাকায় পরিবার টি বাড়ি করে আসে , গতকাল রাতে প্রতিবেশীর সাথে গল্প করার কারণে মেয়েকে বাবা বাড়িতে নিয়ে গিয়ে মারধর করে পরে অসুস্থ হলে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক । কিভাবে তার মৃত্যু হয়েছে তা পরিষ্কার না হলেও পুলিশ এই ঘটনায় মেয়েটির বাবা ও দাদা কে আটক করেছে। স্থানীয়দের অভিযোগ এখানে আসার পর থেকেই প্রতিবেশীদের সাথে সেভাবে মেলামেশা করতো না । তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর পিন্টু নাথ জানান এই ঘটনায় দোষীদের শাস্তি হোক।
Related Articles
অশান্তির আবহেই শহরে ভোট চতুর্থী , একাধিক জায়গায় উড়বে ড্রোন , আকাশপথেও চলবে নজরদারি।
কলকাতা, ৯ এপ্রিল:- রাজ্যের আট দফা বিধানসভা ভোটের চতুর্থ পর্বেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন শহর কলকাতার বাসিন্দারা। এতদিন টিভি আর খবরের কাগজে ভোটের খবর পড়ার পর ভোট এবার সশরীরে কড়া নেড়েছে তাঁদের দরজায়। কিন্তু বিগত তিন দফায় বিভিন্ন জেলায় ভোট ঘিরে যে অশান্তির ছবি উঠে এসেছে তার আঁচ কলাকাতাতে এসে পড়বে কিনা তা নিয়ে […]
প্রাচীন ও ঐতিহ্যপুর্ন ভগ্নপ্রায় শিবমন্দিরের সংস্কারের আশ্বাস প্রাক্তন বিধায়কের।
গোঘাট, ৮ অক্টোবর:- হুগলি জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যপুর্ন মন্দির হলো কামারপুকুর দশঘড়া গ্রামের শিব মন্দির। এই শিব মন্দিরটি দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কারের অভাবে ভগ্নপ্রায় অবস্থায় পড়েছিলো। গোঘাটের ধর্মপ্রাণ মানুষ চাই ছিলেন যে কোনও উপায়ে মন্দির সংস্কার করা হোক। এই চিন্তা ভাবনার মধ্য দিয়েই গোঘাটের জন দরদি প্রাক্তন বিধায়ক মানস মজুমদারকে এলাকার মানুষ শিব […]
গত দু বছরে চোরাশিকারে একটিও গন্ডারের মৃত্যু হয়নি, দাবি বনমন্ত্রীর।
কলকাতা, ১৫ সেপ্টেম্বর:- রাজ্যে গত দুবছরে চোরা শিকারে একটিও গণ্ডারের মৃত্যু হয়নি। রাজ্য সরকারের সার্বিক নজরদারিতে রাজ্যে সব রকমের পশুর সংখ্যাই বেড়েছে বলে জানিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার বিধানসভায় ১৯৩২ সালের বেঙ্গল রাইনো কনজারভেশন অ্যাক্ট প্রত্যাহার করতে আনা এক বিলের ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে তিনি বলেন, বন্য প্রাণী ও বনজ সম্পদ সংরক্ষণে অরণ্য এলাকায় […]










