কোচবিহার , ১০ আগস্ট:- করোনা আবহের মাঝে রবিবার সন্ধ্যায় তুফানগঞ্জ এর বালাভূতে এলাকায় বিএসএফ এর গুলিতে একজনের মৃত্যু মৃত্যু হয় একজনের। জানা গিয়েছে , মৃতের নাম আজিজুল রহমান । এছাড়া গুলিতে দুজন জখম হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরী হয়েছে । অভিযোগ , সন্ধ্যার পর বেশ কয়েকজন গরু পাচার কারী এলাকায় জমায়েত করেছে বলে বিএসএফ এর কাছে খবর আসে। খবর পেয়ে পরে বিএসএফ সেনারা এলাকায় টহল দিতে জান । বিএসএফ সেনাদের এলাকায় ঢুকতে দেখেই স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে অভিযোগ । বিক্ষোভ সামাল দিতে বিএসএফ গুলি চালায় ও বিএসএফ এর গুলিতে একজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই আর ও দুজন জখম হয় । বিএসএফ এর দাবি পরিস্থিতিতে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিলো সেই কারণে পরিস্থিতি সামাল দিতেই গুলি চালাতে বাধ্য হয়েছিল বিএসএফ জোয়ানরা। বর্তমানে এলাকায় পরিস্থিতি থমথমে রয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী । সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছেন তুফানগঞ্জ থানার পুলিশ।
Related Articles
কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের সঙ্গে ভিডিও কনফারেন্স রাজ্যের মুখ্যসচিব ও স্বাস্থ্য সচিবের।
কলকাতা , ২৭ আগস্ট:- রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি ও পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আনলক চার পর্বে কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া যায় বা কোথায় বিধি নিষেধ জারি থাকবে তা নিয়ে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজিব গৌবা আজ রাজ্য সরকারের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন। বৈঠকে আগামী পর্বে গন পরিবহন ব্যবস্থাকে আরো মসৃণ করতে সব সুরক্ষা […]
বন্যা বিধ্বস্ত তেলেঙ্গানার পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ।
কলকাতা , ২০ অক্টোবর:- বন্যা বিধ্বস্ত তেলেঙ্গানার পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ। প্রবল বন্যায় বিপর্যস্ত সে রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়ে অর্থ সাহায্য করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেলেঙ্গানার বন্যা পরিস্থিতি নিয়ে তিনি আজ সে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চন্দ্রশেখর রাও এর সঙ্গে টেলিফোনে কথা বলেন। পরে তাকে চিঠি লিখে আনুষ্ঠানিকভাবে অর্থ সাহায্যের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন […]
গৃহস্থের বাড়ি থেকে চুরি যাওয়া টাকা এবং সোনা প্রাপকের হাতে ফেরালো পুলিশ।
হুগলি, ১৭ নভেম্বর:- এক গৃহস্থের বাড়ি থেকে চুরি যাওয়া ৭০ হাজার টাকা এবং কুড়িগ্রাম উদ্ধার সোনা প্রাপকের হাতে ফেরালো পুলিশ। আজ চন্দননগর পুলিশ কমিশনারেট এর ডিসিপি অরবিন্দ কুমার আনন্দ এক সাংবাদিক সম্মেলন করে জানান। গত ৯ তারিখে শেওড়াফুলির ছাতুগঞ্জ এলাকায় ছট পুজো উপলক্ষে বাড়ি ফাঁকা ছিল সেই সুযোগে বাড়ির আলমারি ভেঙ্গে সোনার গহনা এবং নগদ […]







