হুগলি , ৯ আগস্ট:- কেন্দ্রীয় সরকারের জনবিরোধী শিক্ষা নীতি ও সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারিকরণের প্রতিবাদে বিরাট মিছিল করল শেওড়াফুলি বৈদ্যবাটি শহর তৃণমূল কংগ্রেস । রবিবার বিকেলে শ্রীরামপুর নবগ্রাম থেকে শেওড়াফুলি নোনাডাঙা পর্যন্ত মিছিল নিয়ে যায় শাসক দলের নেতা কর্মীরা । মিছিলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় কর্মীরা । মিছিলে হাঁটেন তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব , শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যুব সভাপতি অরিন্দম গুই , বৈদ্যবাটি পুরসভার বিদায়ী কাউন্সিলর তথা পুরপ্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষ । বৈদ্যবাটি পুরসভার বিদায়ী কাউন্সিলর সুবীর ঘোষের অভিযোগ বিজেপি ধর্ম নিয়ে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে । মানুষের মধ্যে বিভেদ করছে । মানুষের কোন উন্নয়ন তারা করছে না । তাই এই প্রতিবাদ মিছিল । তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন , বিজেপি কে কেন্দ্র থেকে না হঠালে সব বেসরকারিকরণ হয়ে যাবে।
Related Articles
ব্যাঙ্কশাল আদালতে তোলা হলো কুন্তলকে।
কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- Cgo কমপ্লেক্স থেকে ব্যাঙ্কশাল আদালতে নিয়ে আসা হল, তৃণমূল কংগ্রেসের যুব নেতা কুন্তল ঘোষকে। ১৪ দিনের ইডি হেফাজতের মেয়াদ শেষ। দুপুর ২:৩০ টের পরই শুনানি রয়েছে। এবং তাকে জুডিসিয়াল কাস্টডিতে পাঠানোর জন্য ইডির তরফ থেকে আবেদন জানানো হবে, বিচারকের কাছে। তার কারণ, তদন্তকারী অফিসারদের যেটা বক্তব্য, তদন্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। […]
কমিশনের নিয়ম অমান্য করেই বিজেপি প্রার্থীর মনোনয়ন চুঁচুড়ায়।
হুগলি , ১৮ মার্চ:- নির্বাচন কমিশনের নিয়ম অমান্য করেই বিজেপি প্রার্থীর সঙ্গে মনোনয়ন জমা দিতে জেলাশাসক দপ্তরে ঢুকে পরলো জনা চল্লিশ কর্মী-সমর্থক। এদিন হুগলীর ধনিয়াখালি বিধানসভার বিজেপি প্রার্থী তুষার মজুমদারের মনোনয়ন জমা দেওয়া হয়। সঙ্গে ছিলেন হুগলির সাংসদ তথা চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী। এদিন সরকারী আধিকারিক রাখি বিশ্বাসের কাছে তুষারবাবু নমিনেশন জমা দেন। […]
যুবমোর্চার সভাপতিকে মানতে নারাজ,হুগলি বিজেপি জেলা অফিসে কোন্দল কর্মীদের।
হুগলি, ১৮ ফেব্রুয়ারি:- হুগলি বিজেপির কোন্দল যেন থামছেই না। নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে দলীয় কোন্দল। কয়েক দিন আগে এক নেতাকে অফিসেই মারধোর করার অভিযোগ ওঠে। আর আজ পরিবর্তন যাত্রা নিয়ে সাংগঠনিক মিটিং এর আগে বিজেপি কর্মিরা নিজেদের মধ্যে বচসায় জরিয়ে পরেন। ভাইরাল ভিডিওতে দলের কর্মিদের বলতে শোনা যায়,” আমরা কেন মানব? মার খেয়েছি। […]










