তরুণ মুখোপাধ্যায় , ৯ আগস্ট:- কোভিড মহামারীতে সাধারণ মানুষের চিকিৎসায় অগ্রণী ভূমিকা নিয়েছে শ্রীরামপুরের শ্রমজীবী হসপিটাল । গত ৬ মাস ধরে এই হাসপাতালে কয়েকশো কোভিড রোগীর চিকিৎসা হয়েছে । এখানকার চিকিৎসক , স্বাস্থ্যকর্মী , নার্স এবং হাসপাতলে কর্মীরা যেভাবে মানবিকতার সঙ্গে রোগীদের চিকিৎসা করেছেন এবং রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তা এক কথায় নজিরবিহীন । এই হাসপাতালে কর্মকাণ্ডে সরকার যেমন এগিয়ে এসেছেন তার সঙ্গে সঙ্গে অনেক বেসরকারি সংগঠনগুলিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে শ্রমজীবী হাসপাতালের দিকে । তেমনি আজ বিকালে লায়ন্স ক্লাব অফ পক্ষ রিষড়ার পক্ষথেকে চিকিৎসার কাজে ব্যবহৃত বেশ কিছু সামগ্রী অক্সিমিটার , মাস্ক , স্যানিটাইজার সহ অন্যান্য জিনিসপত্র তুলে দিলেন শ্রমজীবী হাসপাতাল কর্তৃপক্ষের হাতে । তাদের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতাল শ্রমজীবী হাসপাতালে পক্ষে সহ-সম্পাদক গৌতম সরকার । তিনি জানান আজকে লায়ন্স ক্লাব আমাদের দিকে যে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সেজন্য আমরা কৃতজ্ঞ , এবং আমরা আশা করব আগামী দিনেও এই ভাবেই সমাজের মানুষজন এবং সংগঠন এই করণা মহামারীর বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য এগিয়ে আসবেন।
Related Articles
কাউকে কান ধরে ওঠবোস , আবার কাউকে অটো-টোটো থেকে নামিয়ে পায়ে হেঁটেই বাড়ি পাঠালো পুলিশ।
হুগলি , ২৯ জুলাই:- করোনা সংক্রমণ বাড়তে থাকায় সাপ্তাহিক সার্বিক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোটা রাজ্যে। আজ ২৯ জুলাই বুধবার গোটা রাজ্যে সকাল থেকেই পূর্ণ লকডাউন শুরু হয়েছে। সাপ্তাহিক লকডাউনের ৩য় দিনেও তৎপর পুলিশ । পান্ডুয়ার বিভিন্ন প্রান্তে দেখা গেলো সেই ছবি । পান্ডুয়ার তেলিপাড়া মোড়ে অযথা বাইরে বেড়িয়ে পুলিশের রোষের মুখে পড়লো অনেকেই। কাউকে […]
একটু অন্যভাবে নতুন বছর পালন করলো চন্দননগর বারাসাত কালিতলা দুর্গোৎসব পুজো কমিটির সদস্যরা।
হুগলি,১ জানুয়ারি:- একটু অন্যভাবে নতুন বছর পালন করলো চন্দননগর বারাসাত কালিতলা দুর্গোৎসব পুজো কমিটির সদস্যরা।বুধবার বছরের প্রথম দিন চন্দননগর মহকুমা হাসপাতালে ৩টি নতুন বেড,সদ্যোজাত শিশুদের সরঞ্জাম,রুগী ও রুগীর পরিবারদের হাতে ফল মিষ্টি তুলে দিয়ে নতুন বছর শুরু করলেন চন্দননগর বারাসাত কালিতলা দুর্গোৎসব পুজো কমিটির সদস্যরা।এদিন সকালে এলাকার মানুষদের নিয়ে এক বিশাল পদযাত্রা করেন ক্লাব সদস্যরা। […]
দীপাবলীর আগেই সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হাওড়ার ফোর্ট উইলিয়াম জুট মিলে।
হাওড়া , ১২ নভেম্বর:- দীপাবলীর আগেই বৃহস্পতিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হাওড়ার ফোরশোর রোডের ফোর্ট উইলিয়াম জুট মিলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কিভাবে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি। শিবপুর থানার পুলিশ রয়েছে ঘটনাস্থলে। Post Views: 527






